আন্তর্জাতিক

ভারতসহ ৫ দেশে ইউক্রেনের রাষ্ট্রদূত বরখাস্ত

ছবি সংগৃহীত
ছবি সংগৃহীত

ভারত ও জার্মানিসহ পাঁচ দেশে নিযুক্ত ইউক্রেনের রাষ্ট্রদূতদের বরখাস্ত করেছেন দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। শনিবার এএফপি এ খবর জানিয়েছে।

ইউক্রেনের প্রেসিডেন্টের কার্যালয়ের ওয়েবসাইটে জানানো হয়েছে, স্থানীয় সময় শনিবার (৯ জুলাই) দেশটির প্রেসিডেন্ট ভলোদেমির জেলেনস্কি ভারত, জার্মানি, চেক প্রজাতন্ত্র, নরওয়ে ও হাঙ্গেরিতে নিযুক্ত ইউক্রেনের রাষ্ট্রদূতদের বরখাস্ত করেছেন।

একটি ডিক্রি জারি করে পাঁচ দেশের রাষ্ট্রদূতদের বরখাস্ত করার কথা জানানো হলেও তাঁদের বরখাস্ত করার কোনো কারণ অবশ্য জানানো হয়নি। এ ছাড়া বরখাস্ত হওয়া এসব রাষ্ট্রদূতকে নতুন করে নিয়োগ দেওয়া হবে কিনা তাৎক্ষণিক জানা যায়নি।

২৪ ফেব্রুয়ারি রুশ বাহিনী ইউক্রেনে হামলা করলে যুদ্ধ শুরু হয়। এমন পরিস্থিতিতে আন্তর্জাতিক সম্প্রদায়ের সমর্থন আদায় এবং ইউক্রেনের জন্য সামরিক সহযোগিতা পেতে কূটনৈতিকদের কাজ করতে আহ্বান জানিয়ে আসছেন প্রেসিডেন্ট জেলেনস্কি।

জার্মানি হলো ইউরোপের সবচেয়ে বড় অর্থনীতি। এদিকে দেশটি রাশিয়ার গ্যাস সরবরাহের ওপর অতিমাত্রায় নির্ভরশীল। ইউরোপের অন্য দেশের মতো সমর্থন ও সহযোগিতা না পাওয়ায় জার্মানির সঙ্গে ইউক্রেনের সম্পর্ক এখনো কিছুটা শীতল।

এদিকে ভারত হলো রাশিয়ার মিত্র দেশ। যুদ্ধ শুরুর পর ইউক্রেন যেভাবে ভারতের সমর্থন ও সহযোগিতা প্রত্যাশা করেছিল পশ্চিমা বিশ্বের চাপ সত্ত্বেও নয়াদিল্লির কাছ থেকে তেমন সহযোগিতা পায়নি কিয়েভ। রাষ্ট্রদূত বরখাস্তে এটিও কারণ হতে পারে।

দেশটিভি/এসএফএইচ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ