আন্তর্জাতিক

নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক

লঙ্কান প্রেসিডেন্টের পদত্যাগ নিয়ে আনুষ্ঠানিক ঘোষণা

শ্রীলঙ্কায় প্রেসিডেন্ট ভবনের সামনে বিক্ষোভ
শ্রীলঙ্কায় প্রেসিডেন্ট ভবনের সামনে বিক্ষোভ

শ্রীলঙ্কার প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপক্ষে তার পদত্যাগ নিশ্চিত করেছেন বলে দেশটির প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে আনুষ্ঠানিকভাবে জানানো হয়েছে।

বিবিসির খবরে বলা হয়েছে, সোমবার (১১ জুলাই) প্রধানমন্ত্রী রনিল বিক্রমাসিংহের কার্যালয় এক বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করেছে।

বিবৃতিতে বলা হয়েছে, তারা আনুষ্ঠানিকভাবে জানাচ্ছে যে প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপাকসে ১৩ জুলাই পদত্যাগ করবেন।

তবে রাজাপাকসের কাছ থেকে সরাসরি এ বিষয়ে কোনো বক্তব্য আসেনি। তাই বিক্ষোভকারীরা প্রধানমন্ত্রীর কার্যালয়ের বক্তব্যে ভরসা রাখছেন না। তাই তারা এখনো আন্দোলন চালিয়ে যাচ্ছেন।

শ্রীলঙ্কার সংবিধান অনুসারে, প্রেসিডেন্টের পদত্যাগ শুধু আনুষ্ঠানিকভাবে গৃহীত হতে পারে যখন তিনি পার্লামেন্টের স্পিকারের কাছে চিঠি দিয়ে পদত্যাগ করবেন। তবে এটি এখনও হয়নি।

এর আগে স্পিকার ইয়াপা আবেবর্ধনে জানান, প্রেসিডেন্ট তাকে জানিয়েছেন যে বুধবার তিনি প্রেসিডেন্ট পদ থেকে পদত্যাগ করতে যাচ্ছেন।

এক সময়ের উচ্চ-মধ্যম আয়ের দেশ শ্রীলঙ্কা চলতি বছরের মার্চে অর্থনৈতিক সংকটে পড়ে। ১৯৪৮ সালে স্বাধীন হওয়ার পর এটি দেশটির সবচেয়ে বড় অর্থনৈতিক সংকট। বৈদেশিক মুদ্রার মজুতসংকটে দেশটির সরকার খাবার, ওষুধ ও জ্বালানির মতো নিত্যপণ্য আমদানি করতে পারছে না।

এই সংকটকে কেন্দ্র করে শ্রীলঙ্কায় রাজনৈতিক অস্থিরতা দেখা দেয়। একপর্যায়ে প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপক্ষের ভাই মাহিন্দা রাজাপক্ষে প্রধানমন্ত্রীর পদ থেকে ইস্তফা দেন। মে মাসে দেশটির প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেন রনিল বিক্রমাসিংহে।

কিন্তু সাধারণ মানুষ প্রেসিডেন্টেরও পদত্যাগ দাবি করেন।

দেশটিভি/এএম
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ