আন্তর্জাতিক

নভেম্বরে বিশ্বের জনসংখ্যা হবে ৮০০ কোটি : জাতিসংঘ

 ফাইল ছবি
ফাইল ছবি

সোমবার (১১ জুলাই) জাতিসংঘের প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়েছে—আগামী ১৫ নভেম্বর নাগাদ বিশ্বের জনসংখ্যা ৮০০ কোটি হবে।

জাতিসংঘের প্রকাশিত প্রতিবেদনে আরও বলা হয়—২০২৩ সাল নাগাদ ভারত জনসংখ্যার দিক থেকে চীনকে ছাড়িয়ে যাবে এবং বিশ্বের সর্বাধিক জনসংখ্যার দেশে পরিণত হবে।

জাতিসংঘের মহাসচিব অ্যান্টনিও গুতেরেস সুস্পষ্ট কোনো কিছু উল্লেখ না করে বলেছেন, ‘জনসংখ্যা বৃদ্ধির এ সামগ্রিক গুরুত্বপূর্ণ পর্যায় আমাদের এই গ্রহের প্রতি যত্নবান হওয়ার অভিন্ন দায়িত্বের কথা স্মরণ করিয়ে দেয়।’ তিনি আরও বলেন, ‘এটি বর্তমান সময়েও আমাদের একে অন্যের প্রতি প্রতিশ্রুতির ঘাতটিরই প্রতিফলন।’

জনসংখ্যা বিষয়ক ভবিষ্যদ্বাণীতে জাতিসংঘের অর্থনৈতিক ও সামাজিক সংস্থা জানিয়েছে—১৯৫০ সাল থেকে বিশ্বের জনসংখ্যা ধীর গতিতে বাড়ছে। এর পরেও ২০৩০ সাল নাগাদ বিশ্বের জনসংখ্যা দাঁড়াবে ৮৫০ কোটিতে এবং ২০৫০ সালে পৌঁছাবে ৯৭০ কোটিতে। তা ছাড়া ২০৮০ সালে এ জনসংখ্যা এক হাজার কোটির মাইলফলক অতিক্রম করবে।

দেশটিভি/এসএফএইচ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ