আন্তর্জাতিক

নির্বাচনে বড় জয় পেলো শিনজো আবের দল

জাপানের সাবেক প্রধানমন্ত্রী শিনজো আবে
জাপানের সাবেক প্রধানমন্ত্রী শিনজো আবে

জাপানের উচ্চ কক্ষের নির্বাচনে বড় জয় পেয়েছে ক্ষমতাসীন লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিটি) ও তাদের জোট। এই দলেরই নেতা ছিলেন হত্যার শিকার ও সাবেক দুইবারের প্রধানমন্ত্রী শিনজো আবে। গত শুক্রবার (৮ জুলাই) বন্দুকধারীর গুলিতে গুরুতর আহত হওয়ার পর মারা যান তিনি। সোমবার (১১ জুলাই) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

স্থানীয় সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়, এলডিপি ১২৫টি আসনের মধ্যে ৬৩টি আসনে জয় পেয়েছে। তাছাড়া ক্ষমতাসীন দলটির পার্টনার কোমিটো পেয়েছে ১৩টি আসন।

রোববার (১০ জুলাই) অনুষ্ঠিত হওয়া ভোটে দলটির বিজয় অনেক গুরুত্ব বহন করে। ধারণা করা হচ্ছে, সংবিধান সংশোধনের পক্ষে জাপানের রাজনৈতিক শক্তিগুলো ঐক্যবদ্ধ, যা শিনজো আবের দীর্ঘ লালিত স্বপ্ন ছিল।

জাপানের প্রধানমন্ত্রী হিসেবে সবচেয়ে বেশি দিন দায়িত্বপালন করেছেন আবে। এলডিপিতে তার ব্যাপক আধিপত্য ছিল। দলের স্থানীয় প্রার্থীর পক্ষে প্রচারের সময় পশ্চিম অঞ্চলীয় নারা শহরে তাকে গুলি করে হত্যা করা হয়। এরপর সারাবিশ্ব থেকে এ হামলার নিন্দা জানানো হয়।

প্রধানমন্ত্রী ফুমিও কিশিদা ও অন্যান্য রাজনীতিবিদরা জোর দিয়ে বলেছেন যে এ হত্যা গণতান্ত্রিক প্রক্রিয়াকে থামাতে পারবে না। সহিংসতাকে কখনোই অনুমতি দেওয়া উচিত নয় বলেও জানান তিনি।

১৯৫৪ সালের ২১ সেপ্টেম্বর জাপানের রাজধানী টোকিওতে এক সম্রান্ত রাজনৈতিক পরিবারে জন্ম গ্রহণ করেন আবে। তার দাদা ও চাচাও জাপানের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন। তাছাড়া তার বাবা ছিলেন ডানপন্থি লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপির) সাবেক মহাসচিব।

দেশটিভি/এসএফএইচ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ