আন্তর্জাতিক

পি কে হালদারসহ ৬ জনের বিরুদ্ধে আদালতে ইডির চার্জশিট

 ফাইল ছবি
ফাইল ছবি

ভারতের পশ্চিমবঙ্গে আটক দেশের আর্থিক খাতের অন্যতম বড় কেলেঙ্কারির নায়ক প্রশান্ত কুমার ওরফে (পি কে) হালদারসহ ৬ জন এবং তার দুই সংস্থার বিরুদ্ধে ১০০ পাতার চার্জশিট দিলো ভারতের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (‌ইডি)‌।

মঙ্গলবার (১২ জুলাই) কলকাতার ব্যাংকশাল কোর্টের বিশেষ সিবিআই আদালতে এই চার্জশিট পেশ করা হয়।

উল্লেখ্য, পি কে হালদার নাম পাল্টে ভারতের পশ্চিমবঙ্গের উত্তর চব্বিশ পরগনা জেলার অশোক নগরের একটি বাড়িতে আত্মগোপনে ছিলেন। সেখানে শিবশঙ্কর হালদার পরিচয়ে ভারতীয় নাগরিকত্ব নেন তিনি। এ ছাড়া ভারতে একাধিক অভিজাত বাড়িসহ বিপুল সম্পদ গড়ে তোলেন তিনি।

অবশেষে ১৪ মে অভিযান চালিয়ে পিকে হালদারসহ ৬ জনকে গ্রেপ্তার করে ভারতের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (‌ইডি)। পরে তাদের দফায় দফায় জেরা এবং পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গায় তল্লাশি চালিয়ে ভারতে পি কের ৩০০ কোটি রুপির সম্পত্তি, ৮৮টি ব্যাংক অ্যাকাউন্টের হদিস পায়।

এদিন ইডির আইনজীবী অরিজিৎ চক্রবর্তী জানিয়েছেন, ভারতীয় দণ্ডবিধির ৩ প্রিভেনশন অব মনিলন্ডারিং অ্যাক্টে প্রশান্ত কুমার হালদারসহ ৬ জন, পি কে’র দুই সংস্থার বিরুদ্ধে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট আদালতে চার্জশিট জমা দিয়েছে।

দেশের বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠান থেকে হাজার হাজার কোটি টাকা আত্মসাৎ ও পাচার করেন পি কে হালদার। দুদক তার ও তার সহযোগীদের বিরুদ্ধে ৩৪টি মামলা করেছে। এসব মামলায় এক ডজনেরও বেশি ব্যক্তি কারাগারে রয়েছেন। তাদের মধ্যে ১১ জন দোষ স্বীকার করে জবানবন্দিও দিয়েছেন।

দেশটিভি/এসএফএইচ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ