আন্তর্জাতিক

অবশেষে পদত্যাগ করলেন শ্রীলঙ্কার প্রেসিডেন্ট গোটাবায়া

গোটাবায়া রাজাপাকসে
গোটাবায়া রাজাপাকসে

অবশেষে পদত্যাগ করেছেন বিক্ষোভের মুখে দেশ থেকে পালানো শ্রীলঙ্কার প্রেসিডেন্ট গোটাবায়া রাজাপাকসে। বৃহস্পতিবার (১৪ জুলাই) মালদ্বীপ থেকে সিঙ্গাপুর পৌঁছার পর পদত্যাগ করেন তিনি।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি বলছে, পার্লামেন্টের স্পিকার নিশ্চিত করেছেন যে, তিনি রাজপাকাসের পদত্যাগপত্র পেয়েছেন।

ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স লঙ্কান সরকারের দুটি সূত্রের বরাতে জানিয়েছে, গোটাবায়া পার্লামেন্টের স্পিকারের কাছে ইমেইলে পদত্যাগপত্র পাঠিয়েছেন।

শ্রীলঙ্কার প্রেসিডেন্টের বাসভবন, প্রেসিডেন্টের কার্যালয় ও প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে বিক্ষোভকারীরা সরে যাওয়ার ঘোষণার দিন পদত্যাগ করলেন গোটাবায়া।

নজিরবিহীন অর্থনৈতিক সংকট ও গণআন্দোলনের মধ্যে দেশ ছেড়ে শ্রীলঙ্কার প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপাকসে এখন সিঙ্গাপুরে আছেন। বৃহস্পতিবার (১৪ জুলাই) সৌদি এয়ারলাইন্সের একটি ফ্লাইটে তিনি সিঙ্গাপুরে পৌঁছান।

সিঙ্গাপুরের পররাষ্ট্র মন্ত্রণালয় বলছে, গোটাবায়া অবতরণ করেছেন। তিনি আশ্রয় প্রার্থনা করেননি এবং তাকে কোনো আশ্রয় দেওয়া হয়নি। সিঙ্গাপুর সাধারণত আশ্রয়ের অনুরোধ মঞ্জুর করে না, এটা এখনো স্পষ্ট নয় শ্রীলঙ্কার প্রেসিডেন্ট গোটাবায়া রাজাপাকসে সিঙ্গাপুরেই অবস্থান করবেন, নাকি অন্য কোথাও যাবেন।

দেশটিভি/এমএনকে
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ