আন্তর্জাতিক

ট্রাম্পের প্রথম স্ত্রী ইভানার মৃত্যু

ইভানার সঙ্গে ডোনাল্ড ট্রাম্প
ইভানার সঙ্গে ডোনাল্ড ট্রাম্প

যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রথম স্ত্রী (সাবেক) ইভানা ট্রাম্প মারা গেছেন।

ট্রাম্প তার নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ‘ট্রুথ সোশ্যালে’ এ তথ্য নিশ্চিত করেছেন।

নিউইয়র্ক পুলিশ বিভাগ জানিয়েছে, ৭৩ বছর বয়সী ইভানা ট্রাম্পের মৃত্যুর পেছনে কোনো অস্বাভাকিতা পাওয়া যায়নি। একটি জরুরি নম্বরে ফোন পেয়ে পুলিশ তাকে অচেতন অবস্থায় উদ্ধার করে।

সিএনএন জানিয়েছে, প্রথমে ইভানা ট্রাম্পের কার্ডিয়াক অ্যারেস্টের খবার পাওয়া যায়। পরে সেখানে পৌঁছাতে পৌঁছাতে তিনি মারা যান।

ট্রুথ সোশ্যালে ট্রাম্প লিখেছেন, যারা ইভানাকে ভালোবাসতেন তাদের সবার জন্য এটি দুঃখের সংবাদ। ইভানা আর আমাদের মাঝে নেই। ইভানা ট্রাম্প নিউইয়র্ক সিটিতে তার বাড়িতে মারা গেছেন।

ট্রাম্প বিয়ে করেছেন তিনবার। তিনি পাঁচ সন্তানের জনক। তার প্রথম স্ত্রী চেক মডেল ইভানা। ১৯৯২ সালে তাদের বিচ্ছেদ হয়। দ্বিতীয় স্ত্রী মার্লা ম্যাপলস। ১৯৯৩ সালে তাদের বিয়ে হয়। বিচ্ছেদ ১৯৯৯ সালে। ২০০৫ সালে তৃতীয় বিয়ে করেন ট্রাম্প। স্ত্রী মডেল মেলানিয়া।

দেশটিভি/এএম
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ