আন্তর্জাতিক

পদত্যাগ করার ঘোষণা দিলেন ইতালির প্রধানমন্ত্রী

মারিও দ্রাঘি
মারিও দ্রাঘি

ইতালির প্রধানমন্ত্রী দেন মারিও দ্রাঘি পদত্যাগ করার ঘোষণা করেছেন। বৃহস্পতিবার (১৪ জুলাই) রাতে বিবিসির এক প্রতিবেদনে বলা হয়েছে, জোট সরকারের অংশীদার ফাইভ স্টার মুভমেন্ট আস্থা ভোটে সমর্থন প্রত্যাহারের কয়েক ঘণ্টা পরই পদত্যাগের ঘোষণা দেন তিনি।

তবে, প্রধানমন্ত্রী দ্রাঘির পদত্যাগপত্র গ্রহণ করেননি দেশটির প্রেসিডেন্ট সার্জিও মাত্তারেলা। দ্রাঘির সিদ্ধান্ত পুনর্বিবেচনার আহ্বান জানিয়েছেন প্রেসিডেন্ট।

উল্লেখ্য, ২০২১ সালে ইতালির প্রধানমন্ত্রী নির্বাচিত হন মারিও দ্রাঘি। তবে সরকার গঠনে তাকে একাধিক দলের সঙ্গে জোট গঠন করতে হয়। তার জোট সঙ্গীদের মধ্যে রয়েছে ডান, বাম, মধ্যপন্থি মতাদর্শী দল ছাড়াও পপুলিস্ট ফাইভ স্টার মুভমেন্ট।

ইতালিতে মূল্যস্ফীতি মোকাবিলাসহ একাধিক ইস্যুতে জোটের সবচেয়ে বড় দল ফাইভ স্টার মুভমেন্টের প্রধান জিউসেপ কন্টে প্রধানমন্ত্রীর সমালোচনায় মুখর ছিলেন।

দেশটিভি/আইআর
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ