আন্তর্জাতিক

৭ দিনের মধ্যে শ্রীলঙ্কায় নতুন প্রেসিডেন্ট: স্পিকার

শ্রীলঙ্কা
শ্রীলঙ্কা

শ্রীলঙ্কার স্পিকার মাহিন্দা ইয়াপা আবেবর্ধনে জানিয়েছেন প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপাকসের পদত্যাগ গৃহীত করে আগামী সাত দিনের মধ্যেই নতুন প্রেসিডেন্ট নির্বাচিত করা হবে। শুক্রবার (১৫ জুলাই) সকালে স্পিকার আবেবর্ধনে এ ঘোষণা দেন বলে জানিয়েছে এনডিটিভি।

শ্রীলঙ্কার স্পিকার বলেছেন, আপাতত প্রধানমন্ত্রী রনিল বিক্রমাসিংহে ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করবেন। আগামী ৭ দিনের মধ্যে নির্বাচন প্রক্রিয়া অবশ্যই শেষ করা উচিত।

এর আগে গণবিক্ষোভের মুখে দেশ থেকে পালিয়ে গিয়ে বৃহস্পতিবার (১৪ জুলাই) রাতে ইমেইলের মাধ্যমে দেশটির স্পিকারের কাছে পদত্যাগপত্র পাঠান গোতাবায়া রাজাপাকসে।

তথ্যমতে, কয়েকবারের চেষ্টার পর বুধবার (১৩ জুলাই) মধ্যরাতে সামরিক একটি বিমানে স্ত্রী ও দুই দেহরক্ষীকে নিয়ে মালদ্বীপে পালিয়ে যান গোতাবায়া। সেখান থেকে বৃহস্পতিবার সিঙ্গাপুরে পৌঁছান তিনি। সিঙ্গাপুর সাধারণত রাজনৈতিক আশ্রয়ের নিয়ম না থাকায় সেখান থেকে তিনি কোথাও যাবেন কি না, তা এখনও অস্পষ্ট। তবে কিছু গণমাধ্যম বলছে, তিনি সৌদি আরব যাবেন। আবার কেউ বলছে, গোতাবায়া সংযুক্ত আরব আমিরাত যাবেন।

উল্লেখ্য, শ্রীলঙ্কায় স্বাধীনতা-পরবর্তী সময়ে সবচেয়ে ভয়াবহ অর্থনৈতিক সংকট দেখা দিয়েছে। বর্তমানে দেশটিতে বৈদেশিক মুদ্রার কোনো রিজার্ভ নেই। ফলে মানুষের জন্য খাবার, ওষুধ, জ্বালানির মতো অতি জরুরি আমদানিও করতে পারছে না দেশটিতে। দেশটির সংকট নিরসনে ব্যর্থতার অভিযোগে সরকারের বিরুদ্ধে ব্যাপক প্রতিবাদ চলছে।

দেশটিভি/আইআর
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ