আন্তর্জাতিক

সুদানে দুই উপজাতির মধ্যে সংঘর্ষে নিহত ৩৩

 ফাইল ছবি
ফাইল ছবি

সুদানের ব্লু নাইল রাজ্যে দুটি উপজাতির মধ্যে চলমান সংঘর্ষে কমপক্ষে ৩৩ জন নিহত হয়েছে। এ ছাড়া সহিংসতা থেকে বাঁচতে কয়েক ডজন পরিবার সেখান থেকে পালিয়ে গেছে। শনিবার (১৬ জুলাই) এ তথ্য জানিয়েছে কর্তৃপক্ষ।

দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়, বার্টি এবং হাওসা উপজাতিদের মধ্যে জমি সংক্রান্ত বিরোধের জেরে সোমবার সহিংসতা শুরু হওয়ার পর কমপক্ষে আরও ১০৮ জন আহত হয়েছে এবং ১৬টি দোকানে আগুন দেওয়া হয়েছে।

আল-রোজারেস শহরের স্থানীয় কর্মকর্তা আদেল আগর শনিবার বার্তা সংস্থা এএফপিকে বলেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে আমাদের আরও সৈন্য প্রয়োজন।

তিনি জানান, অনেক লোক থানায় আশ্রয় নিয়েছে এবং অস্থিরতার কারণে অনেকে ‘নিহত ও আহত’ হয়েছে।

আগর হতাহতের পরিসংখ্যান জানাতে পারেননি। তবে তিনি বলেন, সহিংসতা হ্রাস করার জন্য জরুরিভাবে মধ্যস্থতাকারী প্রয়োজন।

অস্থিরতা নিয়ন্ত্রণে সৈন্য মোতায়েন করা হয়েছে এবং শনিবার থেকে কর্তৃপক্ষ এক রাতের কারফিউ জারি করেছে।

শুক্রবার ব্লু নাইলের গভর্নর আহমেদ আল-ওমদা এক মাসের জন্য যেকোনো ধরনের জমায়েত বা মিছিল নিষিদ্ধ করেন।

দেশটিভি/এসএফএইচ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ