আন্তর্জাতিক

ইউক্রেন থেকে একদিনে ৩০ হাজার মানুষ সরিয়ে নিয়েছে রাশিয়া

 ফাইল ছবি
ফাইল ছবি

ইউক্রেনীয় কর্তৃপক্ষকে না জানিয়েই দেশটি থেকে একদিনেই প্রায় ৩০ হাজার মানুষকে সরিয়ে নিয়েছে রাশিয়া। এর মধ্যে রয়েছে ৫ হাজারের বেশি শিশু। রোববার (১৭ জুলাই) এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে সংবাদমাধ্যম আল জাজিরা।

রাশিয়ার কর্নেল জেনারেল মিখাইল মিজিনসেভ শনিবার ব্রিফিং-এ বলেন, ইউক্রেনীয় কর্তৃপক্ষের অংশগ্রহণ ছাড়াই ২৪ ঘণ্টার মধ্যে ৫ হাজার ১৪৮ শিশুসহ ২৮ হাজার ৪২৪ জনকে ইউক্রেন এবং ডনবাস প্রজাতন্ত্রের বিপজ্জনক অঞ্চল থেকে রুশ ফেডারেশনে সরিয়ে নেওয়া হয়েছে। রাশিয়ার কোথায় নেওয়া হয়েছে তা স্পষ্ট করেনি মস্কো।

গত ২৪ ফেব্রুয়ারি থেকে সামরিক অভিযান শুরুর পর ইউক্রেন থেকে জোরপূর্বক নারী ও শিশুসহ বেসামরিক নাগরিকদের নিজ দেশে সরিয়ে নিচ্ছে রুশ কর্তৃপক্ষ। এমন অভিযোগ করে আসছে কিয়েভসহ পশ্চিমা দেশগুলো। অনেক শিশুকে অবৈধভাবে দত্তক দেওয়া।

আগেও ইউক্রেনের সীমান্ত অঞ্চল ডনবাস, খারকিভ, মারিউপোল থেকে অনেক মানুষকে জোর করে সরিয়ে নিয়েছে রাশিয়া। অনেককে রুশ পাসপোর্ট দেওয়ার পরিকল্পনা নিয়েছে দেশটি।

সামরিক অভিযানের শুরু থেকে ইউক্রেনের বেসামরিক স্থাপনায় হামলা চালিয়ে আসছে রুশ বাহিনী। মারা গেছেন কয়েক হাজার ইউক্রেনীয়। রাশিয়ার এই অভিযানকে অবৈধ জানিয়ে মস্কোর ওপর নিষেধাজ্ঞা অব্যাহত রেখেছে যুক্তরাষ্ট্রসহ ইউরোপের অনেক দেশ।

দেশটিভি/এসএফএইচ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ