আন্তর্জাতিক

গ্রিসে বিধ্বস্ত বাংলাদেশের সমরাস্ত্র বহনকারী কার্গো বিমান

কার্গো বিমান
কার্গো বিমান

বাংলাদেশে সমরাস্ত্র বহনকারী ইউক্রেনের একটি কার্গো বিমান শনিবার গভীর রাতে উত্তর গ্রিসের কাভালা শহরের কাছে বিধ্বস্ত হয়েছে। রোববার (১৭ জুলাই) সার্বিয়ান কর্তৃপক্ষের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

ঘটনাস্থল থেকে ড্রোনে তোলা ছবিতে আন্তোনভ অ্যান-১২ বিমানের ধ্বংসাবশেষ মাঠের মধ্যে ছড়িয়ে থাকতে দেখা যায়।

গ্রিসের কর্মকর্তারা জানায়, বিমানটিতে আটজন ক্রু ছিলেন। ইউক্রেনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেন, তারা সবাই ইউক্রেনের নাগরিক।

সার্বিয়ার প্রতিরক্ষামন্ত্রী বলেন, বিমানটিতে ১১ দশমিক ৫ টন সমরাস্ত্র ছিল এবং এর ক্রেতা ছিল বাংলাদেশের প্রতিরক্ষা মন্ত্রণালয়।

ক্রু সদস্যদের সবাই নিহত হয়েছেন বলেও জানান তিনি।

ঘটনাস্থলে তদন্তের জন্য স্পেশাল ডিজেস্টার রেসপন্স ইউনিট এবং সেনা বিশেষজ্ঞ দল পাঠানো হয়েছে বলে জানিয়েছে গ্রিক কর্তৃপক্ষ।

সার্বিয়ার প্রতিরক্ষামন্ত্রী নেবোজসা স্টেফানোভিচ বলেন, কার্গোতে মর্টার শেল এবং প্রশিক্ষণ শেলও ছিল। এটি নিস থেকে গ্রনিচ মান সময় সন্ধ্যা ৬টা ৪০ মিনিটে (বাংলাদেশ সময় রাত ১২টা ৪০ মিনিট) যাত্রা করেছিল।

স্টেফানোভিচ বলেন, বিমানটি আমাদের প্রতিরক্ষা শিল্পের তৈরি সাড়ে ১১ টন পণ্য বহন করেছিল। ক্রেতা ছিল বাংলাদেশের প্রতিরক্ষা মন্ত্রণালয়। কার্গো বিমানটি সার্বিয়ান কোম্পানি ভ্যালির মালিকানাধীন ছিল বলেও জানান তিনি।

রাষ্ট্রীয় টিভি ইআরটি জানায়, ইঞ্জিনের সমস্যার কারণে পাইলট গ্রিক বিমান কর্তৃপক্ষের কাছ থেকে জরুরি অবতরণের অনুমতি চাওয়ার পরেই বিমানটির যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়।

ভিডিও ফুটেজে দেখা গেছে, বিমানটি মাটিতে বিধ্বস্ত হওয়ার আগে আগুন জ্বলতে দেখা যায় এবং যাতে পরে বিস্ফোরণ ঘটে।

দেশটিভি/আইআর
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ