আন্তর্জাতিক

নিজের সব সম্পদ দান করতে চান বিল গেটস

 বিল গেটস
বিল গেটস

মাইক্রোসফটের প্রতিষ্ঠাতা বিল গেটস বিশ্বের শীর্ষ ধনীদের মধ্যে একজন অন্যতম। মার্কিন এই ধনকুবের বিভিন্ন সময়ে বিশ্বজুড়ে আলোচিত হয়েছেন। এবার তিনি তার সব সম্পদ দান করে দিতে চান। থাকতে চান না বিশ্বের শীর্ষ ধনীর তালিকায়ও। খবর জিও নিউজ।

জানা গেছে, মাইক্রোসফটের প্রতিষ্ঠাতা বিল গেটসের মোট সম্পদের পরিমাণ ১১৩ বিলিয়ন মার্কিন ডলার। ব্লুমবার্গ বিলিয়নিয়ার ইনডেক্স অনুযায়ী, তিনি বিশ্বের চতুর্থ শীর্ষ ধনী।

বিল ও মেলিন্ডা গেটস ফাউন্ডেশনে ২০ বিলিয়ন ডলার দান করার ঘোষণা দিয়েছেন তিনি। বেশ কয়েকদিন আগে বিল গেটস এক টুইটার বার্তায় জানান, সমাজের জন্য অর্থ ব্যয় করা তার কর্তব্য। এসময় মানুষের দুর্ভোগ কমাতে অর্থ ব্যয় করার কথাও উল্লেখ করেন তিনি।

 বিল গেটস

বিল গেটস

তাছাড়া তিনি তার সব সম্পদ ফাউন্ডেশনে ব্যয় করার পরিকল্পনার কথাও জানান।

বিবিসির বরাত দিয়ে ইন্ডিয়া টাইমস এক প্রতিবেদনে জানায়, ২০১০ সালেও বিল গেটস এ ধরনের অঙ্গীকার করেন। তারপর তার সম্পদ বেড়ে দ্বিগুণ হয়েছে।

করোনা মহামারি, জলবায়ু ও রাশিয়া-ইউক্রেন যুদ্ধের বিষয়গুলো বিবেচনায় নিয়ে তার ফাউন্ডেশন অনুদান ছয় বিলিয়ন থেকে নয় বিলিয়নে উন্নীত করবে বলেও সম্প্রতি জানান তিনি।

দেশটিভি/আইআর
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ