আন্তর্জাতিক

সৌদি নাগরিকদের ভ্রমণ ভিসার মেয়াদ ১০ বছর করলো যুক্তরাষ্ট্র

সৌদির নাগরিক
সৌদির নাগরিক

এবার যুক্তরাষ্ট্র সৌদি আরবের নাগরিকদের জন্য ভ্রমণ ভিসার মেয়াদ বাড়ানোর ঘোষণা দিয়েছে। জানা গেছে, সৌদি নাগরিকদের জন্য ভিসার মেয়াদ পাঁচ বছর থেকে বাড়িয়ে ১০ বছর করা হবে। এ নিয়ম আগস্টের ১ তারিখ থেকে কার্যকর হবে। আরব নিউজের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের সৌদি সফরের পর এ ঘোষণা আসে। সফরকালে তিনি সৌদির ক্রাউন প্রিন্স মোহাম্মাদ বিন সালমানসহ শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে সাক্ষাৎ করেন।

সৌদিতে অবস্থিত যুক্তরাষ্ট্রের মিশন জানায়, দুই দেশের মধ্যে পর্যটন ও ব্যবসাকে সমৃদ্ধ করতেই ভিসার মেয়াদ বাড়ানো হয়েছে।

মিশনের এক বিবৃতিতে জানানো হয়, ট্রাভেলে সুবিধা দেওয়ায় সৌদি আরব ও যুক্তরাষ্ট্রের অর্থনীতিতে ইতিবাচক প্রভাব ফেলবে। তাছাড়া এ পদক্ষেপের ফলে বাণিজ্যিক ও পারস্পরিক অংশিদারত্ব বাড়বে বলেও জানানো হয়।

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন মধ্যপ্রাচ্য সফরের অংশ হিসেবে সৌদি আরবে যান। প্রিন্স সালমানের সঙ্গে বৈঠকে সৌদি সাংবাদিক জামাল খাশোগির হত্যার বিষয়টি তুলে ধরেন জো বাইডেন। এর পাল্টা জবাবে সৌদি প্রিন্স বলেছেন যুক্তরাষ্ট্রেরও ভুল আছে।

দেশটিভি/আইআর
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ