আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রে ফের বন্দুক হামলা, নিহত ৩

যুক্তরাষ্ট্রে বন্দুক হামলা
যুক্তরাষ্ট্রে বন্দুক হামলা

যুক্তরাষ্ট্রের ইন্ডিয়ানা রাজ্যের ইন্ডিয়ানাপোলিস শহরের এক মার্কেটে বন্দুকধারীর গুলিতে তিন জন নিহত হওয়ার পর এক পথচারীর গুলিতে ওই বন্দুকধারীও নিহত হয়েছেন।

স্থানীয় সময় রোববার (১৭ জুলাই) বিকেলের এ ঘটনায় আরও দুই জন আহত হয়েছেন বলে ভয়েস অফ আমেরিকার প্রতিবেদনে বলা হয়েছে।

নগরীর একপ্রান্তের গ্রিনউড পার্ক মলের ফুড কোর্টে ঘটনাটি ঘটেছে বলে জানিয়েছেন গ্রিনউডের পুলিশ প্রধান জিম আইসন।

প্রতিবেদনে বলা হয়েছে, সশস্ত্র একজন পথচারী গোলাগুলির ঘটনাটি দেখে বন্দুকধারীকে গুলি করে বলে ধারণা পুলিশের।

হতাহতদের নাম প্রকাশ করেনি পুলিশ। গোলাগুলির শব্দে মার্কেটের কর্মীরা ও ক্রেতারা বিভিন্ন দিকে দৌড়ে পালানোর চেষ্টা করেন, কেউ কেউ লুকিয়ে পড়েন।

যুক্তরাষ্ট্রের বিভিন্ন স্কুলে, কর্মস্থলে ও জনসমাগম স্থলে একের পর এক গোলাগুলির ঘটনা নিয়মিতভাবে সংবাদপত্রের শিরোনাম হচ্ছে। এ নিয়ে দেখা দেওয়া ব্যাপক উদ্বেগের মধ্যেই গোলাগুলির এই ঘটনাটি ঘটল।

মে থেকে শুরু হওয়া নির্বিচার বন্দুক হামলায় নিউ ইয়র্কের একটি খুচরা পণ্যের দোকানে, টেক্সাসের একটি এলিমেন্টারি স্কুলে এবং ইলিনয়ের স্বাধীনতা দিবসের প্যারেডে বহু লোক নিহত হয়; এতে যুক্তরাষ্ট্রজুড়ে ফের বন্দুক নিয়ন্ত্রণ আইন নিয়ে তীব্র বিতর্ক শুরু হয়।

দেশটিভি/এএম
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ