আন্তর্জাতিক

ভারতে রাষ্ট্রপতি নির্বাচন শুরু

 ফাইল ছবি
ফাইল ছবি

ভারতে শুরু হয়েছে রাষ্ট্রপতি নির্বাচন প্রক্রিয়া। সোমবার (১৮ জুলাই) দিল্লিতে নির্বাচনে দুই রাষ্ট্রপতি প্রার্থী দ্রৌপদী মুর্মু বনাম যশবন্ত সিনহার লড়াইয়ে দেশের প্রায় ৪ হাজার ৮০০ জন সংসদ সদস্য ও বিধায়ক ভোট দেবেন।

দ্রৌপদী ক্ষমতাসীন দলের নির্বাচিত প্রতিনিধি। বিজেপি নেতৃত্বের হিসাব অনুযায়ী, তিনি অন্তত ৬২ শতাংশ ভোট পেয়ে জিততে চলেছেন। অন্য দিকে, বিরোধী দলগুলির রাষ্ট্রপতি পদপ্রার্থী যশবন্ত সিন্হা প্রায় রোজই নির্বাচনের প্রচারে নিজের পক্ষে কথা বলেছেন।

এদিকে তৃণমূল বলেছে যশবন্ত যাতে বিরোধীদের পুরো ভোটটিই পান তার ব্যবস্থা করেছে তারা।

জানা গেছে, ভারতের রাষ্ট্রপতি নির্বাচনে ইভিএম ব্যবহার করা হয় না। সাংসদ, বিধায়কদের ব্যালটে ভোট দিতে হয়। জানাতে হয় প্রথম ও দ্বিতীয় পছন্দও। বেগুনি রঙের কালির পেন দিয়ে ভোট দিতে হবে সংসদ সদস্য, বিধায়কদের। তবে সংসদ সদস্যদের জন্য থাকবে সবুজ ব্যালট পেপার ও বিধায়কদের জন্য গোলাপি রঙের।

দেশটিভি/এসএফএইচ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ