আন্তর্জাতিক

খ্যাতিমান গজলশিল্পী ভূপিন্দর সিংয়ের জীবনাবসান

ভূপিন্দর সিং
ভূপিন্দর সিং

ভারতের খ্যাতিমান গজলশিল্পী ভূপিন্দর সিং আর নেই। সোমবার (১৮ জুলাই) রাতে মুম্বাইয়ে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন। বয়স হয়েছিল ৮২ বছর।

তার স্ত্রী মিতালি সিংয়ের বরাত দিয়ে ভারতের একাধিক সংবাদমাধ্যম এ তথ্য জানিয়েছে। করোনাভাইরাস পরবর্তী শারীরিক জটিলতায় ভুগছিলেন ভূপিন্দর সিং।

ভূপিন্দর সিং ১৯৪০ সালের ৬ ফেব্রুয়ারি পাঞ্জাবের অমৃতসরে জন্মগ্রহণ করেন। তার বাবা অধ্যাপক নাথা সিংও একজন সংগীতজ্ঞ ছিলেন।

১৯৮০ সালে ভূপিন্দর বাঙালি শিল্পী মিতালি মুখার্জিকে বিয়ে করেন।

দিল ঢুনঢতা হ্যায়, নাম গুম জায়েগা, এক আকেলা ইস শহর মে, বিতি না বিতাই রয়না ভূপিন্দর সিংয়ের গাওয়া অন্যতম জনপ্রিয় গান।

মিতালী মুখার্জির জন্মস্থান বাংলাদেশ। তিনি ১৯৮২ সালে ‘দুই পয়সার আলতা’ চলচ্চিত্রে ‘এই দুনিয়া এখন তো আর সেই দুনিয়া নাই’ গানে কণ্ঠ দিয়ে বাংলাদেশের জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করেন।

দেশটিভি/এএম
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ