আন্তর্জাতিক

পাকিস্তানে নৌকা ডুবে নিহত ২০, নিখোঁজ ৩০

নৌকা ডুবি
নৌকা ডুবি

পাকিস্তানের মধ্যাঞ্চলে বিয়ের অনুষ্ঠানে যাওয়ার সময় নদীতে শতাধিক যাত্রীবাহী নৌকা ডুবে অন্তত ২০ জন মারা গেছে এবং আরও ৩০ জন নিখোঁজ রয়েছে। সম্প্রতি সরকারের এক বিবৃতিতে জানানো হয়, সাদিকাবাদ জেলার সিন্ধু নদীতে অতিরিক্ত যাত্রীবাহী নৌকাটি একটি বিয়ের অনুষ্ঠানে যাওয়ার সময় ডুবে যায় বলে নিশ্চিত করেছে আলজাজিরা।

বিবৃতিতে আরও বলা হয়, যাত্রীদের বেশির ভাগই নারী ও শিশু। প্রায় ৯০ জনকে ডুবুরিরা উদ্ধার করেছে।

নৌকাটির যাত্রীরা সবাই পরস্পরের আত্মীয়-স্বজন ছিল এবং তারা নদীর ওপারে পারিবারিক বিয়ের অনুষ্ঠানে যাচ্ছিল।

স্থানীয় সরকারি কর্মকর্তা আসলাম তাসলিম স্থানীয় সংবাদমাধ্যম জিও নিউজকে বলেন, আমরা এখন পর্যন্ত ২০টি মৃতদেহ উদ্ধার করেছি এবং তাদের বেশির ভাগই নারী।

তিনি বলেন, নৌকায় ঠিক কতজন লোক ছিল, তা আমরা নিশ্চিত নই। আমরা পরিবারের সদস্য সংখ্যা গণনার ভিত্তিতে একটি ধারণা পাচ্ছি।

সরকারের বিবৃতিতে বলা হয়, একটি রাষ্ট্রীয় উদ্ধারকারী পরিষেবার প্রায় ৩৫ জন ডুবুরি নদীতে থাকা আরও লোকেদের বাঁচাতে এবং খুঁজে পেতে উদ্ধার অভিযান চালিয়েছে।

পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে টুইট করেছেন।

দেশটিভি/আইআর
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ