আন্তর্জাতিক

ডলারের বিপরীতে রুপির রেকর্ড দরপতন

 ডলার
ডলার

ডলারের বিপরীতে ভারতীয় রুপির রেকর্ড দরপতন হয়েছে। এখন ৮০ রুপিতে মিলছে এক ডলার।

মঙ্গলবার (১৯ জুলাই) ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমস এ তথ্য জানায়।

প্রতিবেদনে বলা হয়, ভারতের নীতিনির্ধারকরা রুপির দরপতন ঠেকানোর পথ খুঁজছেন। তারা স্বর্ণ আমদানিতে বাড়তি করের কথাও ভাবছেন।

অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড ব্যাংকিং গ্রুপ লিমিটেড'র অর্থনীতিবিদ ও বৈদেশিক মুদ্রা বিশেষজ্ঞ ধীরাজ নিম গণমাধ্যমকে বলেন, ‘রুপির আরও দরপতনের আশঙ্কা আছে। তেলের দাম ও বাণিজ্যিক ভারসাম্যহীনতা বাড়ার কারণে এমনটি হতে পারে।'

সংবাদমাধ্যম ব্লুমবার্গের বরাত দিয়ে এনডিটিভি'র প্রতিবেদনে বলা হয়, দিনের শুরুতে ডলারের বিপরীতে রুপির অবস্থান ছিল ৭৯ দশমিক ৯৮ এবং তা বেড়ে ৮০ দশমিক শূন্য ১ এ দাঁড়ায়। এখন তা ৮০ দশমিক শূন্য ১, যা নতুন রেকর্ড সৃষ্টি করেছে।

প্রতিবেদনে আরও বলা হয়, গত সপ্তাহেই কয়েকটি ব্যাংক এক ডলারের বিপরীতে ৮০ রুপি চেয়েছিল।

চলতি বছরে ভারতীয় রুপির ৭ শতাংশ দরপতন হয়েছে বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

দেশটিভি/এএম
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ