আন্তর্জাতিক

ইতিহাসের সর্বনিম্নে ভারতীয় রুপির মান

 ফাইল ছবি
ফাইল ছবি

মার্কিন ডলারের বিপরীতে ভারতীয় মুদ্রা রুপির মান ইতিহাসের সর্বনিম্নে নেমে গেছে। মঙ্গলবার (১৯ জুলাই) প্রথমবারের মতো এক ডলারের বিনিময় মূল্য এসে ঠেকেছে ৮০ রুপিতে। দেশটির সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমস বলছে, রুপির মানের এই পতন সর্বকালের সর্বনিম্ন।

মঙ্গলবার (১৯ জুলাই) বাজার খোলার সময়ে ডলারপ্রতি ভারতীয় রুপির মূল্য ছিল ৭৯.৯৮। কিছুক্ষণ পর তা ৮০.০১৭৫-এ নেমে আসে। রুপির মানের পতনের দিক থেকে এটি রেকর্ড।

মার্কিন ডলারের বিপরীতে ভারতীয় মুদ্রার পতনের কারণ কী? প্রাথমিকভাবে দেশটির বিশেষজ্ঞরা বলছেন, ডলারের দাম বৃদ্ধি, রাশিয়া-ইউক্রেন সংঘাত, আন্তর্জাতিক বাজারের অস্থিতিশীল আর্থিক অবস্থা, অপরিশোধিত তেলের দাম বৃদ্ধি, ক্রমবর্ধমান বাণিজ্য ঘাটতির কারণে ভারতীয় রুপির মানের রেকর্ড পতন হয়েছে।

সোমবার (১৮ জুলাই) দেশটির অর্থমন্ত্রী নির্মলা সীতারামন বলেছিলেন, ২০১৪ সালের ৩১ ডিসেম্বর থেকে এখন পর্যন্ত রুপির মানের ধারাবাহিক পতন হয়েছে। এই সময়ে মার্কিন ডলারের বিপরীতে প্রায় ২৫ শতাংশ কমেছে ভারতীয় মুদ্রার দর।

তিনিও রাশিয়া-ইউক্রেন দ্বন্দ্ব, অপরিশোধিত তেলের দাম বৃদ্ধি এবং বিশ্বজুড়ে আর্থিক অবস্থার প্রভাবই ভারতীয় মুদ্রার পতনের প্রধান কারণ বলে লোকসভায় জানান।

সীতারামন বলেন, চলতি অর্থবছরে দ্রুত বেরিয়ে যাচ্ছে বিদেশি পোর্টফোলিও বিনিয়োগ। এখন পর্যন্ত ভারতীয় ইকুইটি বাজার থেকে প্রায় ১৪ বিলিয়ন ডলার তুলে নিয়েছেন বিদেশি বিনিয়োগকারীরা। এটি ভারতীয় মুদ্রার দর পতনের অন্যতম কারণ বলে উল্লেখ করেন তিনি।

দেশটিভি/এসএফএইচ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ