আন্তর্জাতিক

সাবেক স্ত্রীর শেষকৃত্যে ট্রাম্প

সাবেক স্ত্রীর শেষকৃত্যে ট্রাম্প
সাবেক স্ত্রীর শেষকৃত্যে ট্রাম্প

সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রথম স্ত্রী ইভানা ট্রাম্পের অন্ত্যেষ্টিক্রিয়ায় স্ত্রী মেলানিয়া ও সন্তানরাসহ সেখানে যোগ দেন ট্রাম্প। বুধবার (২০ জুলাই) নিউইয়র্কের সেন্ট ভিনসেন্ট ফেরার চার্চে অনুষ্ঠিত হয়েছে শেষকৃত্য। খবর সিএনএনের।

সকলে ইভানা ট্রাম্পের প্রতি শ্রদ্ধা জানান এবং স্মৃতিচারণ করেন। শোকবার্তায় সাবেক স্ত্রীকে নিয়ে কথা বলেন ট্রাম্পও। এছাড়াও শেষকৃত্য অনুষ্ঠানে দেখা যায় হাইপ্রোফাইল রাজনীতিবিদ, ব্যবসায়ী ও মিডিয়া ব্যক্তিত্বদের।

নিউইয়র্ক সিটি অফিসের চিফ মেডিক্যাল পরীক্ষকের মতে, ব্যবসায়ী ও টেলিভিশন ব্যক্তিত্ব ইভানা ট্রাম্প গেল ১৪ জুলাই তার নিউইয়র্ক সিটির অ্যাপার্টমেন্টে ৭৩ বছর বয়সে দুর্ঘটনার ফলে মারা যান। এদিকে পুলিশের একজন মুখপাত্র বলেছেন, ইভানা ট্রাম্পকে তার অ্যাপার্টমেন্টের ভেতরে সিঁড়িতে মৃত অবস্থায় পাওয়া গিয়েছিল।

আশির দশকে ইভানা ছিলেন যুক্তরাষ্ট্রের স্টাইল আইকন। ১৯৭৭ সাল থেকে ১৯৯২ সাল পর্যন্ত ডোনাল্ড ট্রাম্পের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ ছিলেন। তাদের ঘরে ডোনাল্ড জুনিয়র, ইভাঙ্কা এবং এরিক নামের তিন সন্তান রয়েছে।

দেশটিভি/আইআর
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ