আন্তর্জাতিক

বৃদ্ধার ছদ্মবেশ: ব্যাংক ডাকাতি করে পালালো যুবক

ব্যাংক ডাকাতি
ব্যাংক ডাকাতি

যুক্তরাষ্ট্রের জর্জিয়া অঙ্গরাজ্যে বৃদ্ধার ছদ্মবেশ ধরে ব্যাংকে ঢুকে ডাকাতি করেছেন এক যুবক। শুধু তাই-ই নয়, ব্যাংক লুট শেষে নিরাপদে পালিয়ে যান তিনি। সাধারণত সিনেমায় এমন দৃশ্য দেখা গেলেও এবার বাস্তবেই তা ঘটেছে । বৃহস্পতিবার (২১ জুলাই) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি।

প্রতিবেদনে বলা হয়েছে, গত সোমবার (১৮ জুলাই) যুক্তরাষ্ট্রের জর্জিয়া অঙ্গরাজ্যের একটি ব্যাংকে ডাকাতির ওই ঘটনা ঘটে। পরে তদন্তে নেমে ব্যাংকের সিসিটিভি ফুটেজ উদ্ধার করে পুলিশ। আর এরপরই অভিযুক্তকে শনাক্ত করতে ওই ফুটেজ থেকে একটি ছবি ফেসবুকে শেয়ার করে মার্কিন পুলিশ।

ব্যাংক ডাকাতি

ব্যাংক ডাকাতি

সংবাদমাধ্যম বলছে, গত সোমবার এক ব্যক্তি বৃদ্ধার বেশে ব্যাংক ঢুকে সরাসরি কাউন্টারের সামনে গিয়ে দাঁড়ায়। পরনে ম্যাক্সি ধরনের লম্বা পোশাক আর মাথায় লম্বা পাকা চুলের উইগ পরা। হাতে গ্লাভস, মুখে কালো মাস্ক। কাউন্টারের সামনে দাঁড়ানোর পর অভিযুক্ত ওই যুবক ব্যাংককর্মীর দিকে একটি চিরকুট এগিয়ে দেয়।

ওই চিরকুটে বৃদ্ধার বেশে থাকা ব্যক্তিটি তার হাতে মোটা অংকের অর্থ তুলে দেওয়ার দাবি জানায়। এরপর গম্ভীর ভাবে জানিয়ে দেয়, তার সঙ্গে রয়েছে আগ্নেয়াস্ত্রও, অতএব...! পরে শান্ত মস্তিষ্কে একাই ব্যাংক লুট করে রাস্তায় দাঁড় করানো একটি গাড়িতে চেপে উধাও হয় বৃদ্ধাবেশী যুবকটি। এমনকি পালিয়ে যেতে ব্যবহার করা ওই গাড়িতে কোনো নাম্বার প্লেটও ছিল না।

খবর পেয়ে ঘটনার তদন্ত নামে পুলিশ। পুলিশ জানিয়েছে, ওই ব্যক্তিকে শনাক্ত করা কঠিন হয়ে পড়েছে কারণ সে নকল চুল, মুখে মাস্ক ও লম্বা ঝুল পোশাক পরে ছিল। তার পায়ে পরা ছিল সাদা রঙের জুতাও।

আর এই কারণেই অভিযুক্তকে শনাক্ত করতে তার ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করা হয়েছে। অপরাধীকে শনাক্তকরণে সাধারণ মানুষের সাহায্যও চেয়েছে পুলিশ।

পুলিশ বিভাগের পোস্ট করা অভিনব ছদ্মবেশধারী ডাকাতের ছবি ইতোমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। যেভাবে একাই ব্যাংক ডাকাতি করেছেন ওই যুবক, তাতে হতবাক হয়েছেন অনেকেই। আর তাই ব্যাংকগুলোকে আরও সতর্ক হতে হবে বলেও মনে করছেন তারা।

দেশটিভি/আইআর
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ