ভারতের ১৫তম রাষ্ট্রপতি নির্বাচিত হলেন দ্রৌপদী মুর্মু। তিনি দেশটির প্রথম আদিবাসী রাষ্ট্রপতি।
বৃহস্পতিবার (২১ জুলাই) ভোট গণনা শেষে ৫০ শতাংশের বেশি ভোট পেয়ে রাষ্ট্রপতি নির্বাচিত হন তিনি।
দেশটির সংবাদমাধ্যম এনডিটিভি এ খবর জানিয়েছে।
এনডিটিভি বলছে, প্রতিদ্বন্দ্বী বিরোধীদলীয় প্রেসিডেন্ট প্রার্থী যশবন্ত সিনহা পরাজয় স্বীকার করেছেন। আগামী ২৫ জুলাই ভারতের ১৫তম নতুন রাষ্ট্রপতির শপথগ্রহণ অনুষ্ঠিত হবে। বর্তমান রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের মেয়াদ শেষ হবে ২৪ জুলাই।
তিন দফা গণনার পর দ্রৌপদী মুর্মু মোট ভোটমূল্যের ৫১ দশমিক ২ শতাংশ পেয়েছেন। পশ্চিমবঙ্গের বাংলা দৈনিক আনন্দবাজার বলছে, দ্রৌপদীর জয়ের জন্য প্রয়োজন ছিল ৫ লাখ ৪০ হাজার ৯৯৬ ভোটমূল্য। গণনায় দ্রৌপদী ভোটমূল্য পেয়েছেন ৫ লাখ ৭৭ হাজার ৭৭৭।
দেশটিভি/এমএনকে
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: