আন্তর্জাতিক

শস্য চুক্তির কয়েক ঘণ্টার মধ্যেই ওডেসায় ক্ষেপণাস্ত্র হামলা

 ফাইল ছবি
ফাইল ছবি

ইউক্রেনের দক্ষিণাঞ্চলীয় বন্দর ওডেসাতে শক্তিশালী ক্ষেপণাস্ত্র হামলার ঘটনা ঘটেছে। শনিবার (২৩ জুলাই) ভোরের দিকে পরপর দুটি রুশ ক্ষেপণাস্ত্র হামলা হয়েছে বলে দাবি দেশটির সামরিক বাহিনীর।

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এ খবর জানিয়েছে।

খাদ্যশস্য পরিবহন ফের চালু করতে রাশিয়া ও ইউক্রেনের মধ্যে একটি ঐতিহাসিক চুক্তি স্বাক্ষরের কয়েক ঘণ্টা পরই ক্ষেপণাস্ত্র হামলার ঘটনাটি ঘটলো।

বিবিসি বলছে, ইউক্রেনের দক্ষিণাঞ্চলীয় সামরিক কমান্ড জানিয়েছে, দুইটি কালিবার ক্ষেপণাস্ত্র বন্দরে আঘাত হানে। আরও দুটি গুলি করে ভূপাতিত করেছে ইউক্রেনের প্রতিরক্ষা ব্যবস্থা। স্থানীয় আইনপ্রণেতা ওলেক্সি হোনচারেনকো টেলিগ্রামে বলেন, রাশিয়ার ছোড়া ক্ষেপণাস্ত্র হামলায় আগুন ধরে যায়। ক্ষয়ক্ষতি পরিমাণ তাৎক্ষণিক জানা যায়নি। ক্ষেপণাস্ত্র ছোড়া নিয়ে মস্কোর পক্ষ থেকে প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

খাদ্যশস্য পরিবহন পুনরায় চালু করতে শুক্রবার (২২ জুলাই) জাতিসংঘ ও তুরস্কের সঙ্গে একটি গুরুত্বপূর্ণ চুক্তি স্বাক্ষর করেছে রাশিয়া ও ইউক্রেন। চুক্তি স্বাক্ষরের ফলে বৈশ্বিক খাদ্য সংকট কিছুটা নিরসন হতে পারে বলে আশা প্রকাশ করেছেন জাতিসংঘ মহাসচিব।

জাতিসংঘের ধারণা, যুদ্ধের কারণে বিশ্বের আরও ৪ কোটি ৭০ লাখ মানুষ চরম অনাহারের মুখে রয়েছে। তুর্কি প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোয়ান বলেছেন, তিনি আশা করছেন এই চুক্তি শেষ পর্যন্ত ইউক্রেনে শান্তির পথ দেখাবে।

গত ২৪ ফেব্রুয়ারিতে ইউক্রেনে রাশিয়ার অভিযানের পর থেকে কৃষ্ণ সাগর দিয়ে খাদ্যশস্য রফতানি বন্ধ হয়ে যায়। এতে পুরো বিশ্বে খাদ্য সংকট দেখা দিয়েছে। এই সংকট উত্তরণে চেষ্টা চালিয়ে আসছিল তুরস্ক, জাতিসংঘ।

দেশটিভি/এমএনকে
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ