আন্তর্জাতিক

ইরানে আকস্মিক বন্যায় ২১ জনের মৃত্যু

ইরানে আকস্মিক বন্যা
ইরানে আকস্মিক বন্যা

ইরানের দক্ষিণাঞ্চলীয় ফার্স প্রদেশে ভারি বৃষ্টিপাতের কারণে সৃষ্ট আকস্মিক বন্যায় কমপক্ষে ২১ জনের মৃত্যু হয়েছে। এছাড়া আরও তিনজন নিখোঁজ রয়েছেন।

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এ খবর জানিয়েছে।

শনিবার (২৩ জুলাই) রেড ক্রিসেন্ট সোসাইটির কর্মকর্তারা বন্যায় মৃত্যুর সংখ্যা নিশ্চিত করেন।

আলজাজিরা জানায়, প্রাদেশিক রাজধানী থেকে ১৭৪ কিলোমিটার পূর্বে এস্তাহবান শহরে দেড় শতাধিক জরুরি উদ্ধারকারী লোক কাজ করে যাচ্ছেন।

ইস্তাহবানের মেয়র ইউসেফ কারগারের বরাত দিয়ে রাষ্ট্রীয় বার্তা সংস্থা ইরনা জানিয়েছে, শুক্রবার ভারি বৃষ্টিপাতের কারণে আকস্মিক বন্যা পরিস্থিতি তৈরি হয়।

সামাজিক যোগাযোগমাধ্যমের একাধিক ভিডিওতে দেখা গেছে, প্রবল বন্যা গাড়ি ভেসে যাচ্ছে। অনেক গুরুত্বপূর্ণ সড়ক পানিতে তলিয়ে যাওয়ায় চরম দুর্ভোগ সৃষ্টি হয়েছে। বানের তোড়ে ভেসে গেছেন বেশ কয়েকজন। এখনও তাদের সন্ধান মেলেনি।

ঝুঁকিপূর্ণ এলাকা থেকে এখন পর্যন্ত অর্ধশতাধিক মানুষকে উদ্ধারের কথা বার্তা সংস্থা রয়টার্সকে জানিয়েছেন, প্রাদেশিক জরুরি ব্যবস্থা বিভাগের প্রধান খলিল আব্দুল্লাহি। দুর্যোগপূর্ণ আবহাওয়া কবে নাগাদ স্বাভাবিক হতে পারে পূর্বাভাসে বলা হয়নি।

দেশটিভি/এমএনকে
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ