আন্তর্জাতিক

নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক

দাবা খেলার সময় শিশুর আঙুল ভেঙে দিলো রোবট

রোবটের সঙ্গে দাবার প্রতিযোগিতা
রোবটের সঙ্গে দাবার প্রতিযোগিতা

মস্কোর একটি দাবা টুর্নামেন্টে সাত বছরের এক শিশুর আঙুল ভেঙেছে রোবট।

দাবা ফেডারেশনের প্রেসিডেন্ট রাশিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা তাসকে জানিয়েছেন, ক্রিস্টোফার নামের ওই খুদে দাবাড়ু দ্রুত চাল দেওয়ার সময় রোবট তার আঙুল চেপে ধরে!

মঙ্গলবার (২৬ জুলাই) মস্কো দাবা ওপেন প্রতিযোগিতায় ঘটে যাওয়া এই ঘটনার ভিডিও স্থানীয় আউটলেট বাজা নিউজের একটি পোস্টের পরে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে।

পৃথিবীর অনেক দেশেই এখন রোবটের সঙ্গে এ ধরনের প্রতিযোগিতার আয়োজন করা হয়।

সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করা একটি ভিডিওতে দেখা গেছে, দাবার চাল দিচ্ছিলো রোবট। তার চাল দেওয়ার নির্ধারিত সময় শেষ হওয়ার আগেই অন্যদিকে থাকা ছেলেটি চাল দিয়ে ফেলে।

চাল দেওয়ার সঙ্গে সঙ্গে রোবটটি তার আঙুল মুচড়ে ভেঙে দেয়। শিশুটিকে বাঁচাতে উপস্থিত দর্শকরা ছুটে যায়।

ভিডিওটিতে দেখা যাচ্ছে রোবটটি অন্তত ১৫ সেকেন্ড ধরে আঙুলটি ধরে রেখেছে। তার আগে দু'জন দর্শক রোবটের খপ্পর থেকে শিশুটির আঙুল ছাড়ানোর চেষ্টা করেন। বেশ খানিকক্ষণ কসরতের পর অবশেষে খুদে দাবাড়ুকে রোবটের কবল থেকে উদ্ধার করতে সক্ষম হন তারা। কিন্তু ততক্ষণে শিশুটির আঙুলে গুরুতর চোট লাগে।

দাবা ফেডারেশনের সহসভাপতি সের্গেই স্ম্যাগিন বলেন, ‘এটি বিরল ঘটনা। এর আগে এমন ঘটনা ঘটেছে বলে মনে করতে পারছি না।”

তিনি জানিয়েছেন, ক্রিস্টোফারের হাতের চোট গুরুতর নয়। দ্রুত সেরে উঠেছে সে।

দেশটিভি/এএম
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ