আন্তর্জাতিক

অর্পিতার ফ্ল্যাট থেকে ৫ কেজি স্বর্ণসহ ৩০ কোটি টাকা উদ্ধার

অর্পিতা
অর্পিতা

ভারতের এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি) কর্মকর্তারা প্রায় সাড়ে ১৩ ঘণ্টা তল্লাশি চালানোর পর অর্পিতা মুখোপাধ্যায়ের ফ্ল্যাট থেকে নগদ ৩০ কোটি টাকাসহ ৫ কেজি স্বর্ণ উদ্ধার করেছে । বৃহস্পতিবার (২৮ জুলাই) ভোর ৫টার দিকে টাকা গণনা শেষ হয়।

এরপর ইডির অন্যান্য প্রক্রিয়া শেষে সকাল ৬টার দিকে নগদ অর্থসহ অন্যান্য জিনিস জব্দ করা হয়। পরে অর্পিতার ফ্ল্যাট থেকে উদ্ধার জিনিসের একটি তালিকাও আবাসন কর্তৃপক্ষের হাতে তুলে দেওয়া হয়েছে।

ওই আবাসন কর্তৃপক্ষ জানায়, উদ্ধার টাকার পরিমাণ ২৭ কোটি ৯০ লাখ। এছাড়াও ছিল ৪ কোটি ৩১ লাখ টাকার মূল্যের গহনা, জমির দলিল, হার্ড ডিস্ক ইত্যাদি।

উদ্ধার অর্থ ছিল ওয়ারড্রব, বিছানার নিচে ও বাথরুমের ভেতরে। ইডি হেফাজতে থাকা অর্পিতা ও শিল্পমন্ত্রীকে জিজ্ঞাসাবাদ করে ইডি জানতে চাইবে আর কোথায় কি সম্পত্তি ও নগদ অর্থ আছে।

ইডির এমন অভিযানকে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বলে আখ্যা দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

অন্যদিকে, অভিনেতা মিঠুন চক্রবর্তী এই মুহূর্তে বঙ্গের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে বিভিন্ন অভিযোগ করে বেড়াচ্ছেন।

দেশটিভি/আইআর
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ