আন্তর্জাতিক

ইউক্রেনের দ্বিতীয় বৃহত্তম বিদ্যুৎকেন্দ্র দখলে নিয়েছে রাশিয়া

ছবি সংগৃহীত
ছবি সংগৃহীত

রুশবাহিনীর দাবি তারা সোভিয়েত আমলের ভুলেহিরস্ক কয়লা বিদ্যুৎকেন্দ্র অক্ষত অবস্থায় দখল করেছে। এটি ইউক্রেনের দ্বিতীয় বৃহত্তম বিদ্যুৎকেন্দ্র।

ইউক্রেনের প্রেসিডেন্টের উপদেষ্টা ওলেকসি আরেস্টোভিচ এ তথ্য নিশ্চিত করেছেন। খবর রয়টার্সের।

ইউক্রেনের প্রেসিডেন্টের উপদেষ্টা আরেস্টোভিচ বলেন, দক্ষিণে রাশিয়ার পুনরায় সেনা মোতায়েন আক্রমণাত্মক থেকে কৌশলগত আত্মরক্ষামূলক অবস্থান হিসেবে দেখা হচ্ছে। মেলিতোপোল, জাপোরিঝঝিয়া ও খেরসন অঞ্চলে পুনরায় সেনা মোতায়েন করা হচ্ছে। দক্ষিণাঞ্চলীয় খেরসন শহর পুনর্দখলে নিজেদের ইচ্ছার কথা প্রকাশ্যে জানিয়েছে ইউক্রেন। হামলার শুরুর দিকেই রুশ বাহিনীর হাতে শহরটির পতন হয়েছিল।

এর আগে ইউক্রেনের জাতীয় নিরাপত্তা ও প্রতিরক্ষা পরিষদের সচিব ওলেকসি দানিলভ এক টুইটবার্তায় জানিয়েছেন, খেরসন অঞ্চলে ‘সর্বোচ্চসংখ্যক সেনা’ জড়ো করছে রাশিয়া। তবে এ নিয়ে তিনি বিস্তারিত কিছু বলেননি।

গত ২৪ ঘণ্টায় দক্ষিণে ৬৬ শত্রু সেনাকে হত্যা, তিনটি ট্যাংক ও অস্ত্রের দুটি মজুত ধ্বংসের দাবি করেছে ইউক্রেনীয় বাহিনী। তারা আরও জানায়, মাইকোলাইভে মাল্টিপল রকেট লঞ্চার দিয়ে হামলা চালিয়েছে রুশ বাহিনী।

দেশটিভি/এসএফএইচ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ