আন্তর্জাতিক

মাঝ আকাশে ভেঙে পড়ল ভারতীয় যুদ্ধ বিমান

ভারতীয় যুদ্ধ বিমান
ভারতীয় যুদ্ধ বিমান

ভারতীয় এয়ার ফোর্সের মিগ মিগ ২১ ফাইটার মাঝ আকাশে আচমকাই ভেঙে পড়ে দুই পাইলটের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার স্থানীয় সময় রাত ৯টার দিকে রাজস্থানের বারমার জেলায় ঘটনাটি ঘটেছে।

সংবাদ সংস্থা পিটিআই জানায়, বারমারের ভিমদা গ্রামে প্রায় আধা কিলোমিটার এলাকা জুড়ে পড়ে রয়েছে বিমানটির ধ্বংসাবশেষ। যুদ্ধ বিমানটি যে জায়গায় পড়েছে সেখানের মাটিতে ১৫ ফুট গর্ত হয়ে গেছে। এর একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে।

স্থানীয় সূত্রে বিমান ভেঙে পড়ার খবর পেয়েই ঘটনাস্থলে যান জেলা প্রশাসক, পুলিশ সুপার ও এয়ার ফোর্সের কর্মকর্তারা। ইতোমধ্যেই সেখানে উপস্থিত হয়েছেন উদ্ধারকারী দল। কিন্তু কেন ঘটল এমন ভয়াবহ দুর্ঘটনা, সে বিষয়ে স্পষ্ট করে কিছু জানা যায়নি।

ইতোমধ্যেই এই ঘটনার খোঁজ নিয়েছেন ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। তিনি আইএএফ চিফ, এয়ার চিফ মার্শাল ভিআর চৌধুরীর সঙ্গে এ বিষয়ে কথা বলেছেন। খতিয়ে দেখা হচ্ছে কী কারণে এই ভয়াবহ ঘটনা ঘটেছে।

দেশটিভি/আইআর
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ