আন্তর্জাতিক

নিকারাগুয়ায় সড়ক দুর্ঘটনা: নিহত ১৬

 সড়ক দুর্ঘটনা
সড়ক দুর্ঘটনা

আমেরিকার উত্তরপশ্চিমাঞ্চলী একটি দেশে যাত্রীবাহী বাস খাদে পড়ে অন্তত ১৬ জন নিহত হয়েছেন। ১৩ জনই ভেনেজুয়েলার বাসিন্দা ছিল বলে জানিয়েছে স্থানীয় পুলিশ। খবর ফ্রান্স টুয়েন্টিফোরের।

বেপরোয়া গতি, উল্টে গেছে গাড়ি, চলছে উদ্ধার তৎপরতা।

বুধবার (২৭ জুলাই) স্থানীয় সময় রাতে মধ্য আমেরিকার উত্তরপশ্চিমাঞ্চলীয় দেশ নিকারাগুয়াতে বেপরোয়া গতির একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। এতে বেশ কয়েকজনের প্রাণহানি হয়।

খাদে পড়ে যাওয়ার আগে বাসটি আরও দুটি যানবাহনের সঙ্গে সংঘর্ষ হয়। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আইনশৃঙ্খলা রক্ষাবাহিনী। মরদেহগুলো উদ্ধার করা হয় মর্গে পাঠানো হয়।

নিহতদের মধ্য অধিকাংশই ভেনেজুয়েলার বাসিন্দা বলে জানিয়েছে স্থানীয় পুলিশ। দুই ব্যক্তির পরিচয় এখনো মেলেনি। বেশ কয়েক মাস আগে মেক্সিকোর ভিসাসংক্রান্ত বিধি নিষেধের কারণে ভেনেজুয়েলায় অভিবাসনপ্রত্যাশীরা মধ্য আমেরিকা এই সড়কটি ব্যবহার করে চলাচল করত বেশি। এমটিই জানায় সংশ্লিষ্টরা। নজরদারি এড়াতে বেপরোয়া গতিতে গাড়ি চালানোয় প্রায়ই মারাত্মক দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছে পুলিশ।

দেশটিভি/আইআর
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ