আন্তর্জাতিক

মাদাগাস্কায় ডাকাতদের দেওয়া আগুনে নিহত ৩২

মাদাগাস্কায় আগুন
মাদাগাস্কায় আগুন

আফ্রিকার দেশ মাদাগাস্কারে বাড়ি-ঘরে ডাকাতদের দেওয়া আগুনে নারী ও শিশুসহ ৩২ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে নারী শিশু ও রয়েছে। ‘দাহালো’নামে স্থানীয় দস্যুরা বাড়িঘরে আগুন ধরিয়ে দিলে প্রাণহানির ঘটনাটি ঘটে। রোববার (৩১ জুলাই) এক প্রতিবেদনে গত শুক্রবার এই ঘটনা ঘটেছে বলে জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স।

আফ্রিকার এই দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়, ‘দাহালো’ নামে স্থানীয় দস্যুরা বাড়িতে আগুন দেওয়ার পরে গত শুক্রবার রাজধানীর উত্তরে একটি এলাকায় এই প্রানহানির ঘটনা ঘটে।

এতে আরও বলা হয়েছে, রাজধানী আন্তানানারিভো থেকে প্রায় ৪৭ মাইল উত্তরে আনকাজোবে জেলায় শুক্রবার রাতভর এই হত্যাকাণ্ড ঘটে।

শনিবার গভীর রাতে মাদাগাস্কারের প্রতিরক্ষামন্ত্রী জেনারেল রিচার্ড রাকোটোনিরিনা প্রতিরক্ষা মন্ত্রণালয়ের ফেসবুক পেইজে বলেছেন, ‘এখানে মানুষ একটি সত্যিকারের ট্র্যাজেডির সম্মুখীন হয়েছে... অনেক প্রাণ হারিয়েছেন। ৩২ জন মারা গেছেন। নির্মম এই অপরাধ দাহালো ডাকাতদের হাতে সংঘটিত হয়েছে। এমনকি নারী ও শিশুদের জীবন্ত পুড়িয়ে হত্যা করা হয়েছে।’

রয়টার্স তার প্রতিবেদনে বলছে, মাদাগাস্কারের কিছু অংশে সুসংগঠিত এই অপরাধী দল ‘দাহালো’ নামে পরিচিত। এসব দস্যুরা বিভিন্ন এলাকা থেকে গবাদি পশু চুরি করার পাশাপাশি অন্যান্য বিভিন্ন ধরনের দস্যুতা করে থাকে।

রাকোটোনিরিনা বলেন, যারা এই অপরাধ করেছে এবং তাদের সহযোগীদের আমরা খুঁজে বের করব। অপরাধীদের খুঁজে বের করার জন্য এলাকায় নিরাপত্তা বাহিনী মোতায়েন করা হয়েছে বলেও জানান তিনি।

দেশটিভি/আইআর
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ