আন্তর্জাতিক

১০০ নম্বরের পরীক্ষায় ১৫১ পেয়েছেন এক শিক্ষার্থী

প্রতীকী ছবি
প্রতীকী ছবি

ভারতের বিহারে এক শিক্ষার্থী একটি বিষয়ের পরীক্ষায় ১০০ নম্বরের মধ্যে ১৫১ পেয়েছেন। রোববার (৩১ জুলাই) এনডিটিভি অনলাইনে প্রকাশিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

ঘটনাটি ঘটেছে বিহারের দারভাঙ্গা জেলার ললিত নারায়াণ মিথিলা ইউনিভার্সিটিতে (এলএনএমইউ)।

বিএ (অনার্স)-এর ওই শিক্ষার্থী জানান, তিনি রাষ্ট্রবিজ্ঞান বিষয়ের পরীক্ষায় এ বিস্ময়কর নম্বর পেয়েছেন।

শিক্ষার্থী বলেন, ‘আমি এই ফল দেখে সত্যিই অবাক হয়েছি। যদিও এটা ছিল একটি অস্থায়ী মার্কশিট। তবে ফল প্রকাশের আগে তা কর্তৃপক্ষের পরীক্ষা করা উচিত ছিল।’

শিক্ষাপ্রতিষ্ঠানটির অপর এক শিক্ষার্থী তার অ্যাকাউন্টিং ও ফিন্যান্স পরীক্ষায় শূন্য নম্বর পেয়েছেন। এ নম্বর পাওয়া সত্ত্বেও তাকে পরের গ্রেডে উন্নীত করা হয়েছে।

এই শিক্ষার্থী বলেন, বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ স্বীকার করেছে যে তার ফলের ক্ষেত্রে টাইপিং ত্রুটি ছিল। পরে তাকে একটি সংশোধিত মার্কশিট দিয়েছে কর্তৃপক্ষ।

শিক্ষাপ্রতিষ্ঠানটির রেজিস্ট্রার মুশতাক আহমেদ বলেন, ‘দুটি মার্কশিটেই টাইপিং ত্রুটি ছিল। টাইপোগ্রাফিক ত্রুটি সংশোধনের পর উভয় শিক্ষার্থীকে নতুন মার্কশিট দেওয়া হয়েছে।’

মুশতাক আহমেদ বলেন, ‘এগুলো শুধুই টাইপোগ্রাফিক ত্রুটি ছিল, অন্য কিছু নয়।’

দেশটিভি/এএম
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ