আন্তর্জাতিক

বাঙালিদের হিন্দি উচ্চারণ নিয়ে ‘কটাক্ষ’ ইউনেসকো চেয়ারম্যানের

অশোক সোয়াইনের সেই টুইট
অশোক সোয়াইনের সেই টুইট

বাঙালিরা যেভাবে হিন্দি বলে সেটি সবকিছুর জন্য অপমানজনক-টুইটারে এমন মন্তব্য করে তোপের মুখে পড়েছেন জাতিসংঘের বিজ্ঞান, শিক্ষা ও ঐতিহ্যবিষয়ক সংস্থা ইউনেসকোর ইন্টারন্যাশনাল ওয়াটার কোঅপারেশন বিভাগের চেয়ারম্যান অশোক সোয়াইন।

ভারতীয় বাঙালিদের অভিযোগ, অশোক হিন্দি ভাষাভাষীর মানুষদের সঙ্গে বাঙালিদের পার্থক্য বোঝাতে গিয়ে রীতিমতো কটাক্ষ করেছেন।

গত সপ্তাহে অশোক টুইটে লেখেন, ‘বাঙালিদের হিন্দিতে কথা বলার চেষ্টা সবার এবং সবকিছুর জন্যই অপমান।’

অশোক সোয়াইন নিজেও ভারতীয় নাগরিক। তিনি সুইডেনের উপসালা ইউনিভার্সিটির শান্তি ও সংঘাত গবেষণার অধ্যাপক। দক্ষিণ এশিয়ার সংস্কৃতি, রাজনীতি নিয়ে প্রায়ই তিনি লেখালেখি করেন।

তার এই টুইট ইতিমধ্যে ভাইরাল হয়ে গেছে। কমলিকা ঘোষ নামের এক ব্যবহারকারী লিখেছেন, ‘মোটেও না। একজন বাঙালি তার সর্বোচ্চটা দিয়ে হিন্দিতে কথা বলার চেষ্টা করে। যেভাবে অবাঙালিরা বলেন, হামি তুমাকে বালোবাসি।’

দিল্লির জহরলাল নেহেরু বিশ্ববিদ্যালয়ে পড়ালেখা করা অশোক আসলে কী বোঝাতে চেয়েছেন সেটি নিয়েও চলছে আলোচনা। ইউনেসকোর মতো প্রতিষ্ঠানের দায়িত্বে থেকে তিনি একটি নির্দিষ্ট ভাষাভাষীর মানুষদের নিয়ে এভাবে মন্তব্য করতে পারেন না বলে লেখালেখি করছেন টুইটার ব্যবহারকারীরা।

দেশটিভি/এএম
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ