আন্তর্জাতিক

জাওয়াহিরিকে হত্যা করায় উচ্ছ্বসিত ওবামা

বারাক ওবামা
বারাক ওবামা

মার্কিন সেনাদের হাতে আল কায়েদা প্রধান জাওয়াহিরি মারা যাওয়ার পর দেশটির সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামা উচ্ছ্বাস প্রকাশ করে বলেছেন, এই হত্যাকাণ্ড প্রমাণ করে আফগানিস্তানে যুদ্ধ ছাড়া সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াই করা অসম্ভব।

সোমবার (১ আগস্ট) আফগানিস্তানের রাজধানী কাবুলে যুক্তরাষ্ট্রের ড্রোন হামলায় আল-জাওয়াহিরি নিহত হওয়ার পর মঙ্গলবার (২ আগস্ট) এই মন্তব্য করেন ওবামা। খবর রয়টার্সের।

হত্যাকাণ্ডকে স্বাগত জানিয়ে ওবামা বলেছেন, ‘৯/১১-এর সন্ত্রাসী হামলার ২০ বছরেরও বেশি সময় পর হামলাটির অন্যতম প্রধান মাস্টারমাইন্ড এবং আল-কায়েদার নেতা ওসামা বিন লাদেনের উত্তরসূরি আয়মান আল-জাওয়াহিরিকে অবশেষে বিচারের মুখোমুখি করা হলো।’

‘রাষ্ট্রপতি বাইডেনের নেতৃত্বের প্রতি শ্রদ্ধা, গোয়েন্দা সদস্যদের স্বাগত জানাই, যারা কয়েক দশক ধরে সন্ত্রাসবিরোধী কাজ করে চলেছেন এবং সন্ত্রাসবিরোধী কাজের অংশ হিসেবে পেশাদারিত্ব দেখিয়ে যাচ্ছেন।’

ওবামা আরও বলেন,‘আজ রাতের এই খবর এটাও প্রমাণ করে যে আফগানিস্তানে গিয়ে যুদ্ধ না করেও সন্ত্রাসবাদের মূলোৎপাটন করা যায়। আমি আশা করি এই ঘটনা ৯/১১-এ নিহতদের পরিবার এবং আল-কায়েদার হাতে ক্ষতিগ্রস্ত অন্য সবাইকে অল্প হলেও শান্তির বার্তা দেবে।’

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন সোমবার এক টেলিভিশন ভাষণে আল-জাওয়াহিরিকে হত্যার বিষয়টি নিশ্চিত করে বলেন ‘ন্যায়বিচার হয়েছে। এই সন্ত্রাসী নেতা আর নেই।’

বাইডেন পরে টুইটে বলেন, ‘যারা মার্কিন যুক্তরাষ্ট্র এবং আমেরিকান জনগণের ক্ষতি করতে চায়, তাদের বিরুদ্ধে মার্কিন যুক্তরাষ্ট্র যুদ্ধ চালিয়ে যাবে। আমেরিকান জনগণকে রক্ষা করার জন্য আমরা শক্তি প্রদর্শন করতে পিছপা হবো না।’

দেশটিভি/এএম
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ