আন্তর্জাতিক

হেলিকপ্টার দুর্ঘটনায় পাকিস্তানের ৬ সেনা নিহত

 ফাইল ছবি
ফাইল ছবি

বেলুচিস্তানে সোমবার (১ আগস্ট) সন্ধ্যায় নিখোঁজ হওয়া পাকিস্তান সেনাবাহিনীর হেলিকপ্টারটি বিধ্বস্ত হয়ে ছয় জন সেনা নিহত হয়েছেন।

মঙ্গলবার (২ আগস্ট) পাকিস্তানের আন্তবাহিনী জনসংযোগ বিভাগ (আইএসপিআর) এক এ তথ্য নিশ্চিত করেছে।

পাকিস্তানি সংবাদমাধ্যম জিও নিউজ এ খবর জানিয়েছে।

খবরে বলা হয়, পাকিস্তান সেনাবাহিনীর মিডিয়া উইং থেকে জানানো হয়েছে, নিহতদের মধ্যে কোর কমান্ডার কোয়েটা লেফটেন্যান্ট জেনারেল সরফরাজ আলী রয়েছেন। এছাড়া অফিসার ও সৈন্যরা ছিলেন।

আইএসপিআরের ভাষ্য অনুযায়ী, পাকিস্তানের বেলুচিস্তানের লাসবেলাতে বন্যার্তদের মধ্যে ত্রাণ বিতরণ কার্যক্রমের অংশ হিসেবে হেলিকপ্টারটি রওনা করেছিল। কোয়েটা থেকে করাচির দিকে যাচ্ছিল। পরবর্তী সময়ে নিয়ন্ত্রণকক্ষের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে হেলিকপ্টারটির। গতকাল সূর্যাস্তের কয়েক মিনিট আগে এটি নিখোঁজ হয়েছিল।

আইএসপিআর বিবৃতিতে বলেছে, হেলিকপ্টারটির ধ্বংসাবশেষ লাসবেলার উইন্ডার অঞ্চলের মুসা গোঠ এলাকায় পাওয়া গেছে। প্রাথমিক তদন্তে ‘খারাপ আবহাওয়া’র কারণে দুর্ঘটনাটি ঘটেছে বলে জানা গেছে।

জুনের মাঝামাঝি থেকে শুরু হওয়া প্রাণঘাতী বন্যায় এ বছর পাকিস্তানে প্রায় ৫০০ মানুষ মারা গেছেন। এরমধ্যে শুধু বেলুচিস্তানেই মারা গেছেন অন্তত ১৫৯ জন। সেনাবাহিনী সেখানে উদ্ধার ও ত্রাণ তৎপরতায় নিয়োজিত রয়েছে।

দেশটিভি/এমএনকে
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ