ভারতের পশ্চিমবঙ্গের মন্ত্রিসভায় রদবদল হয়েছে। মন্ত্রিসভায় মন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন ৯ জন। যারমধ্যে ৮জন-ই নতুন মুখ। মোট ৯ জন মন্ত্রীর মধ্যে ৫ জন পূর্ণমন্ত্রী।
ভারতীয় সংবাদমাধ্যম জিনিউজ এ খবর জানিয়েছে।
ভারতের বিভিন্ন সংবাদমাধ্যম জানায়, বুধবার (৩ আগস্ট) বিকেল ৪টায় রাজভবনে শপথ গ্রহণ করেন মন্ত্রিসভার নতুন সদস্যরা। শপথ বাক্য পাঠ করান রাজ্যটির রাজ্যপাল লা গনেশন। শপথ গ্রহণের শুরুতে দেশটির জাতীয় সংগীত পরিবেশন করা হয়।
শপথ গ্রহণ অনুষ্ঠানে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি, রাজ্য বিধানসভার স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়, মমতার মন্ত্রিসভার একাধিক সদস্য, সাংসদ, বিধায়করা। উপস্থিত ছিলেন রাজ্যের বিভিন্ন মন্ত্রণালয়ের সচিব, কলকাতায় নিযুক্ত বিভিন্ন রাষ্ট্রের দূতাবাসের প্রধানরা উপস্থিত ছিলেন।
আমন্ত্রিতদের তালিকায় ছিলেন শুভেন্দু অধিকারী, বিমান বসুর মতো বিরোধী দলের নেতারা। যদিও তাদের কেউই উপস্থিত ছিলেন না। অন্যদিকে আমন্ত্রিত হলেও উপস্থিত ছিলেন না মমতার ভাতিজা ও দলের সংসদ সদস্য অভিষেক ব্যানার্জি।
পূর্ণমন্ত্রী হিসেবে শপথ নেন-প্রদীপ মজুমদার, পার্থ ভৌমিক, বাবুল সুপ্রিয়, উদয়ন গুহ ও স্নেহাশিষ চক্রবর্তী। স্বাধীন দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রী হচ্ছেন বীরবাহা হাঁসদা ও বিপ্লব রায়চৈৌধুরী। আর প্রতিমন্ত্রী হচ্ছেন তাজমুল হোসেন ও সত্যজিৎ বর্মণ।