আন্তর্জাতিক

থাইল্যান্ডের নাইট ক্লাবে ভয়াবহ আগুন, নিহত ১৩

নাইট ক্লাবে আগুন
নাইট ক্লাবে আগুন

মধ্যরাতে থাইল্যান্ডে একটি নাইট ক্লাবে ছড়িয়ে পড়া ভয়াবহ আগুনে ১৩ জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৩৫ জন। শুক্রবার (৫ আগস্ট) গভীর রাতে দেশটির রাজধানী ব্যাংককের দক্ষিণ-পূর্বাঞ্চলে অবস্থিত নাইট ক্লাবটিতে আগুন ছড়িয়ে পড়লে হতাহতের এই ঘটনা ঘটে।

থাই পুলিশের বরাত দিয়ে শুক্রবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স।

প্রতিবেদনে বলা হয়েছে, রাজধানী ব্যাংককের দক্ষিণ-পূর্বে অবস্থিত থাইল্যান্ডের চোনবুরি প্রদেশের একটি নাইট ক্লাবে শুক্রবার আগুন লেগে ১৩ জন নিহত এবং ৩৫ জন আহত হয়েছেন বলে দেশটির একজন পুলিশ কর্মকর্তা জানিয়েছেন।

পুলিশ কর্নেল উত্তিপং সোমজাই টেলিফোনে বলেছেন, চোনবুরি প্রদেশের সাত্তাহিপ জেলার মাউন্টেন বি নামক ওই নাইট ক্লাবে বৃহস্পতিবার গভীর রাত প্রায় ১টার দিকে আগুন ছড়িয়ে পড়ে।

এখন পর্যন্ত পাওয়া তথ্য অনুযায়ী, অগ্নিকাণ্ডের ঘটনায় হতাহতরা সবাই থাইল্যান্ডের নাগরিক বলেও জানিয়েছেন তিনি।

দেশটিভি/আইআর
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ