আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রে দ্রুত ছড়াচ্ছে মাঙ্কিপক্স, জরুরি অবস্থা জারি

 ফাইল ছবি
ফাইল ছবি

যুক্তরাষ্ট্রের বিভিন্ন অঙ্গরাজ্যে মাঙ্কিপক্স সংক্রমণ বাড়ছে। পরিস্থিতি সামাল দিতে স্বাস্থ্যবিষয়ক জরুরি অবস্থা জারি করেছে দেশটির সরকার। বাইডেন প্রশাসনের তরফে বলা হয়েছে, ভ্যাকসিন, চিকিৎসা ও সংশ্লিষ্ট কার্যক্রম ত্বরান্বিত করতে এ ব্যবস্থা। ব্রিটিশ গণমাধ্যম বিবিসি সূত্রে এ তথ্য জানা গেছে।

বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) মাঙ্কিপক্স সংক্রমণে গোটা বিশ্বে সর্বোচ্চ সতর্কতা ঘোষণা করার পর যুক্তরাষ্ট্রের এমন সিদ্ধান্ত জানা গেলো।

যুক্তরাষ্ট্রের স্বাস্থ্য কর্মকর্তারা জানিয়েছেন, এ পর্যন্ত সেখানে মাঙ্কিপক্স শনাক্ত হয়েছে ৬ হাজার ৬০০ জনের।

সবচেয়ে বেশি সংক্রমণ ঘটেছে নিউইয়র্কে। এই অঙ্গরাজ্যটির সরকার গত সপ্তাহে জরুরি অবস্থা জারি করে। এরপর সংক্রমণের দিক থেকে রয়েছে ক্যালিফোর্নিয়া ও ইলিনিয়স অঙ্গরাজ্য।

যুক্তরাষ্ট্রের সেন্টার ফর ডিজিস কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশনের (সিডিসি) তথ্য অনুযায়ী, সারাবিশ্বে এ পর্যন্ত ২৬ হাজার মাঙ্কিপক্স রোগী শনাক্ত হয়েছে।

করোনা মহামারির জন্য ২০২০ সালে জরুরি অবস্থা জারি করা হয়েছিল যুক্তরাষ্ট্রে। এর আগে, ২০১৭ সালে জিকা ভাইরাসের জন্য জারি করা হয় জরুরি অবস্থা

দেশটিভি/এসএফএইচ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ