আন্তর্জাতিক

হোয়াইট হাউসের পাশে বজ্রপাত, গুরুতর আহত ৪

ছবি সংগৃহীত
ছবি সংগৃহীত

হোয়াইট হাউসের পাশে বজ্রপাতে চারজন গুরুতর আহত হয়েছেন। ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি এ তথ্য জানায়।

ফায়ার সার্ভিসের এক কর্মকর্তা বলেন, আহতদের মধ্যে দুইজন পুরুষ ও দুইজন নারী। ওয়াশিংটন ডিসির লাফায়েত্তে পার্কে তীব্র ঝড়ের সময় তারা বজ্রপাতে আহত হন। বৃহস্পতিবার সন্ধ্যায় তারা হোয়াইট হাউস কমপ্লেক্সের বেষ্টনীর বাইরে একটি গাছের কাছে ছিলেন।

ঘটনাস্থল যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের কার্যালয়ের কাছে হওয়ায় আহতদের প্রথমে সহায়তা করেন সিক্রেট সার্ভিসের কর্মকর্তারা। আহতদের পরিচয় এখনো জানা যায়নি।

ওয়াশিংটন ডিসির ফায়ার অ্যান্ড ইএমএস এক বিবৃতিতে জানায়, আহত চারজনের অবস্থা গুরুতর। আমরা তাদের দ্রুত উদ্ধার করে হাসপাতালে পাঠিয়েছি।

বজ্রপাতের আগে আহত ওই চারজন সেখানে কি করছিলেন সে সম্পর্কে কিছু জানতে পারেননি কর্মকর্তারা।

এ ঘটনার পরিপ্রেক্ষিতে পার্কের একটি অংশ বন্ধ করে রাখা হয়েছে। ঘটনাস্থলে জরুরি সেবা বিভাগের কর্মকর্তারা রয়েছেন।

জাতীয় আবহাওয়া পরিষেবা বৃহস্পতিবার সন্ধ্যায় এই অঞ্চলের জন্য একটি বজ্রঝড় সতর্কতা জারি করেছিল।

৭ একরের লাফায়েত্তে স্কয়ার একটি পাবলিক পার্ক। এটি হোয়াইট হাউসের সরাসরি উত্তরে অবস্থিত। এখানে সবসময় ভিড় লেগেই থাকে, বিশেষ করে গ্রীষ্মকালে।

দেশটিভি/এসএফএইচ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ