আন্তর্জাতিক

কংগ্রেস নেতা রাহুল গান্ধী আটক

মিছিল নিয়ে রাষ্ট্রপতি ভবনের দিকে যাচ্ছেন রাহুল গান্ধী ( ছবি- এনডিটিভি)
মিছিল নিয়ে রাষ্ট্রপতি ভবনের দিকে যাচ্ছেন রাহুল গান্ধী ( ছবি- এনডিটিভি)

দ্রব্যমূল্য, বেকারত্ব, জিএসটির হার বৃদ্ধির প্রতিবাদ কর্মসূচি পালন করার সময় ভারতের রাহুল গান্ধীসহ একাধিক কংগ্রেস সংসদ সদস্যকে আটক করেছে পুলিশ। ভারতীয় গণমাধ্যম এনডিটিভি সূত্রে এ তথ্য জানা গেছে।

দ্রব্যমূল্য, বেকারত্ব, জিএসটির হার বৃদ্ধির প্রতিবাদে শুক্রবার ( ৫ আগস্ট) কংগ্রেসের ডাকা কর্মসূচি চলাকালে তাদের আটক করা হয়।

রাহুল গান্ধীর নেতৃত্বে সংসদ সদস্যদের নিয়ে একটি মিছিল সংসদ থেকে রাষ্ট্রপতি ভবনের দিকে যাচ্ছিলো। বিজয় চক পৌঁছানোর আগেই তাকে আটক করে পুলিশ। এ দিন সংসদ ভবন চত্বরে সোনিয়া গান্ধীকেও বিক্ষোভে দেখা গেছে।

এদিকে দেশজুড়ে বিক্ষোভ আন্দোলনে নেমেছে কংগ্রেস। রাজধানী দিল্লিতে জায়গায় জায়গায় বিক্ষোভ কর্মসূচি পালন করছেন কংগ্রেসকর্মীরা। প্রধানমন্ত্রীর বাসভবন ঘেরাও করারও কর্মসূচি রয়েছে কংগ্রেসের। বিভিন্ন জায়গায় পুলিশের সঙ্গে চলে ধস্তাধস্তি। কংগ্রেস সংসদ সদস্যদের কয়েকজনকে টেনেহিঁচড়ে বাসে তুলে।

কংগ্রেসের এই কর্মসূচি সামনে রেখে দিল্লির কিছু অংশে বড় জমায়েতে নিষেধাজ্ঞা দিয়েছে প্রশাসন।

কর্মসূচির আগে রাহুল গান্ধী বলেন, তাঁরা গণতন্ত্রের মৃত্যু দেখছেন। প্রায় এক শতাব্দী আগে থেকে শুরু করে একটু একটু করে ভারতকে গড়ে তোলা হয়েছে। অথচ সেই ভারতকে আজ চোখের সামনে ধ্বংস করে দেওয়া হচ্ছে। যে-ই এই স্বৈরাচারী আচরণের বিরুদ্ধে দাঁড়াচ্ছে, তাকেই নিষ্ঠুরভাবে আক্রমণ করা হচ্ছে। গ্রেপ্তার করা হচ্ছে। জেলে পোরা হচ্ছে। মারধর করা হচ্ছে।

দেশটিভি/এসএফএইচ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ