আন্তর্জাতিক

মালয়েশিয়ায় বিদেশিদের নিয়োগ আবেদন স্থগিত

প্রবাসী শ্রমিক। ফাইল ছবি
প্রবাসী শ্রমিক। ফাইল ছবি

বিদেশি শ্রমিক নিয়োগ আবেদন সাময়িকভাবে স্থগিত রাখার ঘোষণা দিয়েছে মালয়েশিয়া। ১৫ থেকে ৩১ আগস্ট পর্যন্ত এ আবেদন বন্ধ থাকবে বলে জানিয়েছে দেশটির মানবসম্পদ বিষয়ক মন্ত্রণালয়।

মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়েছে, মালয়েশিয়ায় কর্মসংস্থান (সংশোধন) আইন ২০২২ কার্যকর হবে আগামী ১ সেপ্টেম্বর থেকে।

নতুন ওই আইন অনুসরণ করে ১ সেপ্টেম্বর থেকে আবারও আবেদন প্রক্রিয়া চালু হবে। আবেদনের নতুন পদ্ধতির বিষয়ে শিগগিরই জানানো হবে।

১৪ আগস্ট বা তার আগে জমা দেওয়া আবেদনগুলো ৩১ আগস্ট বা তার আগেই যাচাই-বাছাই করা হবে।

কর্মসংস্থান (সংশোধন) আইনটি গেল মার্চে পার্লামেন্টে পাস হয়েছে। এই আইনের মাধ্যমে মাতৃত্বকালীন ছুটি ৬০ দিন থেকে বাড়িয়ে ৯৮ দিন করা হয়েছে।

এছাড়া গর্ভবতী শ্রমিক ছাঁটাইয়ের ক্ষেত্রে পরিবর্তন আনা হয়েছে এবং পিতৃত্বকালীন ছুটির বিষয়টিও যুক্ত করা হয়েছে।

দেশটিভি/এএম
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ