আন্তর্জাতিক

সিউলে রেকর্ডপরিমাণ বৃষ্টিপাত, আটজনের প্রাণহানি

ছবি সংগৃহীত
ছবি সংগৃহীত

প্রবল বৃষ্টিতে প্লাবিত দক্ষিণ কোরিয়ার রাজধানী সিউল ও এর আশপাশের এলাকা। ৮০ বছরের মধ্যে ওই অঞ্চলে এমন বৃষ্টিপাত আর দেখা যায়নি। ভারী বৃষ্টি ও জলাবদ্ধতায় সেখানে প্রাণ হারিয়েছেন ৮ জন। এ ছাড়া নিখোঁজ অন্তত ৬ জন।

মঙ্গলবার (৯ আগস্ট) দেশটির বার্তা সংস্থা ইয়োনহাপ জানিয়েছে, গতরাতে সিউলের কিছু অংশ, পশ্চিমাঞ্চলীয় বন্দর শহর ইনচিওন এবং জিওংগি প্রদেশে ঘণ্টায় ১০০ মিলিমিটারের বেশি বৃষ্টিপাত হয়েছে। আর সিউলের ডংজাক জেলায় একপর্যায়ে ঘণ্টায় ১৪১ দশমিক ৫ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়, যা ১৯৪২ সালের পর সর্বোচ্চ।

আবহাওয়া কর্তৃপক্ষ জানিয়েছে, সিউলে পাঁচজন মারা গেছেন এবং চারজন নিখোঁজ রয়েছেন। জিওংগি প্রদেশে মারা গেছেন দুজন এবং নিখোঁজ আরও দুজন। এ ছাড়া আহত হয়েছেন অন্তত ১২ জন।

রাজধানী সিউলে গৃহহীন হয়ে পড়েছে দেড় শতাধিক পরিবার। স্কুলসহ অন্যান্য সরকারি স্থাপনাগুলোতে আশ্রয় নিয়েছে তারা।

প্রবল বৃষ্টিতে সিউল, ইনচিওনসহ বিভিন্ন এলাকার রেললাইন বৃষ্টির পানিতে তলিয়ে রয়েছে। ফলে রেলওয়ে ও সাবওয়ের বেশ কয়েকটি শিডিউল স্থগিত করা হয়েছে।

উদ্ভূত পরিস্থিতিতে জরুরি প্রয়োজন ছাড়া বাসিন্দাদের বাড়ির বাইরে না যাওয়ার পরামর্শ দিয়েছেন দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট ইউন সুক-ইওল। এ ক্ষেত্রে বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মীদের কাজের সময় সমন্বয়ের আহ্বান জানিয়েছেন তিনি

দেশটিভি/এসএফএইচ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ