আন্তর্জাতিক

রাশিয়াকে সব জায়গায় নিষিদ্ধের দাবি জেলেনস্কির

ভলোদিমির জেলেনস্কি
ভলোদিমির জেলেনস্কি

রাশিয়ার সব নাগরিকের ওপর এক বছরের জন্য ভ্রমণ নিষেধাজ্ঞা আরোপের দাবি জানালেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। কোনো দেশ রাশিয়ার কাছ থেকে জ্বালানি আমদানি করতে পারবে না এমন দাবিও জানিয়েছেন তিনি।

মার্কিন দৈনিক ওয়াশিংটন পোস্টকে দেওয়া সাক্ষাতকারে এসব দাবি জানান তিনি।

এসময় তিনি বলেন, আমেরিকা এবং পশ্চিমা দেশগুলো রাশিয়ার ওপর বর্তমানে যেসব নিষেধাজ্ঞা আরোপ করেছে সেগুলো খুবই দুর্বল। ইরানভিত্তিক সংবাদমাধ্যম পার্সটুডে মঙ্গলবার (৯ আগস্ট) এ খবর জানিয়েছে।

খবরে বলা হয়, ইউক্রেনের প্রেসিডেন্ট সোমবার (৮ আগস্ট) ওয়াশিংটন পোস্টকে বলেন, রাশিয়ার সমস্ত জ্বালানি আমদানির ওপর পশ্চিমাদেরকে পূর্ণ নিষেধাজ্ঞা আরোপ করতে হবে এবং রাশিয়ার কোনো নাগরিক যাতে এক বছরের জন্য কোথাও বের না হতে পারে তার জন্য ভ্রমণ নিষেধাজ্ঞা কার্যকর করতে হবে। রুশ নাগরিকদের নিজেদের দেশেই বসবাস করতে হবে যতক্ষণ পর্যন্ত তাদের সরকার দর্শন পরিবর্তন না করবে।

জেলেনস্কি বলেন, সম্মিলিত শাস্তির ব্যবস্থা চলমান সংকট সমাধানের একমাত্র পথ। এই ধরনের ব্যবস্থা নিলে তারা বুঝতে পারবে এবং রাশিয়ার জনগণ তাদরে সরকারকে বলবে এই যুদ্ধের জন্য তারা দায়ী নয়।

ইউক্রেন যুদ্ধ শুরুর পরপরই আমেরিকা এবং তার মিত্র ব্রিটেন, কানাডা, ইউরোপীয় ইউনিয়ন, জাপান, দক্ষিণ কোরিয়া এবং অস্ট্রেলিয়া রাশিয়ার বহু নাগরিক ও সংস্থার ওপর সাড়ে পাঁচ হাজারের বেশি নিষেধাজ্ঞা আরোপ করেছে।

দেশটিভি/এমএনকে
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ