আন্তর্জাতিক

নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক

আরও ৪৩ দিন জেল হাজতে পি কে হালদার

পি কে হালদার
পি কে হালদার

বাংলাদেশ থেকে হাজার হাজার কোটি টাকা পাচারে অভিযুক্ত পি কে হালদারকে আগামী ২২ সেপ্টেম্বর পর্যন্ত জেল হাজতে রাখার নির্দেশ দিয়েছেন কলকাতার নগর ও দায়রা আদালতের বিচারক।

বুধবার (১০ আগস্ট) স্থানীয় সময় সকাল সাড়ে ১১টার দিকে পি কে হালদারসহ গ্রেপ্তার হওয়া ছয়জনকে কলকাতার নগর ও দায়রা আদালতের সিবিআই স্পেশাল কোর্টে হাজির করা হয়।

এ সময় সরকার এবং আসামিপক্ষের আইনজীবীদের মধ্যে প্রশ্ন, পাল্টা প্রশ্ন চলে।

এদিন ভারতের আর্থিক দুর্নীতিবিষয়ক তদন্তকারী সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের (ইডি) পক্ষ থেকে প্রায় সাড়ে চার হাজার পৃষ্ঠার কেস হিস্ট্রি দাখিল করা হয়।

পরে আদালতে সরকারপক্ষের আইনজীবী অরিজিত চক্রবর্তী সাংবাদিকদের বলেন, এ মামলায় নতুন কোনো অগ্রগতি নেই। গত ১৫ জুলাই যে চার্জশিট দেয়া হয়েছিল তা নিয়ে মামলার বিবাদীপক্ষের আইনজীবীদেরও তেমন কোনো প্রশ্ন নেই। আগামী ২২ সেপ্টেম্বর পি কে হালদারসহ গ্রেপ্তার ৬ জনকে আদালতে হাজির করার নির্দেশ দেয়া হয়েছে।

চলতি বছরের ১৪ মে কলকাতার বৈদিক ভিলেজ এলাকা থেকে গ্রেপ্তার করা হয় বাংলাদেশ থেকে হাজার হাজার কোটি টাকা পাচারে অভিযুক্ত পি কে হালদারকে। তার সঙ্গে আরও গ্রেপ্তার হন তার বান্ধবী, আপন ভাই, দুই ভাগ্নেসহ পাঁচ জন।

দেশটিভি/এএম
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ