আন্তর্জাতিক

মালিতে সন্ত্রাসী হামলা, নিহত ৪২ সেনা

ছবি সংগৃহীত
ছবি সংগৃহীত

মালিতে এক সন্ত্রাসী হামলায় ৪২ সেনা নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ২২ জন। তেসিত শহরের কাছে গত রোববার হামলার এ ঘটনা ঘটে বলে গতকাল বুধবার জানিয়েছে দেশটির সরকার। খবর এএফপির।

প্রতিবেদনে বলা হয়, এ সন্ত্রাসী হামলার জন্য ইসলামিক স্টেটের (আইএস) অনুগত একটি সংগঠনকে দায়ী করছে মালির সরকার। সাম্প্রতিক বছরগুলোয় এটি মালির সেনাবাহিনীর ওপর অন্যতম প্রাণঘাতী হামলা। জঙ্গিগোষ্ঠীগুলোর এক দশকের বিদ্রোহের বিরুদ্ধে লড়াই করে আসছে দেশটির সেনাবাহিনী। পশ্চিম আফ্রিকার সাহেল অঞ্চলজুড়ে এ জঙ্গি তৎপরতা বিস্তৃত।

খবরে আরও বলা হয়, সশস্ত্র সন্ত্রাসী গোষ্ঠীগুলোর একটি জটিল ও সমন্বিত হামলার জোরালো জবাব দিয়েছে মালি সেনাবাহিনীর তেসিত ইউনিটগুলো। ইসলামিক স্টেট গ্রেটার সাহারা (আইএসজিএস) এ হামলা চালিয়েছে বলে ধারণা করা হচ্ছে। হামলায় ড্রোন, বিস্ফোরক, গাড়িবোমা ও গোলা ব্যবহার করা হয়েছে।

উল্লেখ্য, গণতান্ত্রিক সরকারকে উৎখাত করে ২০২০ সাল থেকে মালি শাসন করছে সামরিক সরকার। সহিংসতার লাগাম টানতে না পারার ব্যর্থতার হতাশাও সামরিক বাহিনীর ক্ষমতা দখলের একটি কারণ ছিল। কিন্তু এরপরও সচরাচর হামলার ঘটনা ঘটেই চলেছে। জুলাইয়ের শেষ দিকে মালির মূল সামরিক ঘাঁটিতে হামলা চালানোর দাবি করেছিল আল-কায়েদার অনুগত একটি সন্ত্রাসী গোষ্ঠী।

দেশটিভি/এসএফএইচ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ