আন্তর্জাতিক

জ্বালানি তেলের মূল্য কমছে পাকিস্তানে

 ফাইল ছবি
ফাইল ছবি

রাশিয়া ও ইউক্রেনের মধ্যে যুদ্ধ শুরুর পর আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের মূল্য বেড়ে আকাশচুম্বী হয়। কিন্তু বর্তমানে তেলের দাম কমে ১০০ ডলারের নিচে চলে এসেছে। এমন পরিস্থিতিতে পেট্রলিয়াম পণ্যের দাম কমাতে যাচ্ছে পাকিস্তান সরকার। জানা গেছে, ১৬ আগস্টের মধ্যে এ সম্পর্কিত একটি ঘোষণা দিতে পারে দেশটি। শুক্রবার (১২ আগস্ট) জিও নিউজের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

প্রতিবেদনে বলা হয়, তেল ও গ্যাস নিয়ন্ত্রক কর্তৃপক্ষ (ওজিআরএ) একটি নতুন সারাংশ নিয়ে কাজ শুরু করেছে। এটি কর্তৃপক্ষের কাছে মূল্য কমানোর প্রস্তাব করবে।

বিষয়টি সম্পর্কে অবহিত সূত্রগুলো জানিয়েছে, সরকার পেট্রোলিয়ামের ওপর শুল্ক ও অন্যান্য কর হ্রাসের মাধ্যমে জনসাধারণকে স্বস্তি দিতে পারে।

জানা গেছে, পেট্রলের দাম কমতে পারে ১২ রুপি ও ডিজেলের দাম কমতে পারে ১৫ রুপি।

ওজিআরএ ১৩ আগস্ট নতুন মূল্য নির্ধারণের জন্য অর্থ মন্ত্রণালয়ে সারসংক্ষেপ পাঠালে প্রধানমন্ত্রীর অনুমোদনের পর ১৫ আগস্ট নতুন দর ঘোষণা করা হবে।

বর্তমানে পাকিস্তানে প্রতি লিটার পেট্রলের মূল্য ২২৭ দশমিক ১৯ পাকিস্তানি রুপি, প্রতি লিটার ডিজেলের দাম প্রায় ২৪৫ রুপি ও কেরোসিনের দাম ২০১ রুপির বেশি।

এদিকে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) সঙ্গে ঋণ চুক্তিতে পৌঁছেছে পাকিস্তান সরকার। ফলে অতিরিক্ত ১২০ কোটি ডলারের পাশাপাশি আরও অর্থ ছাড় পাবে দেশটি। এ চুক্তিকে পাকিস্তানের জন্য একটি মাইলফলক হিসেবে বিবেচনা করা হচ্ছে।

আইএমএফের ফান্ডের কারণে খেলাপি থেকে বাঁচতে পারবে পাকিস্তান। তাছাড়া অন্যান্য দাতা সংস্থা ও দেশ থেকেও ঋণ পেতে পারে দেশটি। আগামী এক বছরের মধ্যে ঋণ পরিশোধ ও আমদানি ব্যয় মেটাতে পাকিস্তানের প্রয়োজন চার হাজার কোটি ডলারের বেশি।

দেশটিভি/এসএফএইচ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ