আন্তর্জাতিক

কলকাতায় ‘অভিযান বুক ক্যাফে’র যাত্রা শুরু

ছবি সংগৃহীত
ছবি সংগৃহীত

ভারতের পশ্চিমবঙ্গের কলকাতার কলেজ স্ট্রিট বইপাড়ায় দুই বাংলার পরিচিত প্রকাশনা অভিযান পাবলিশার্সের নতুন শোরুম ‘অভিযান বুক ক্যাফে’র যাত্রা শুরু হলো।

বৃহস্পতিবার (১১ আগস্ট) দুই বাংলার কবি-লেখক ও গুণিজনদের উপস্থিতিতে এ শোরুম উদ্বোধন করা হয়।

কলকাতায় বুক স্টোর ও ক্যাফে এখন একটি জনপ্রিয় ধারা। সেই ধারায় শুধুমাত্র নতুন একটি সংযোজন না হয়ে অভিযান বুক ক্যাফে অনন্য হয়ে উঠল সমগ্র স্টোর জুড়ে বাংলা প্রকাশনা ও মুদ্রণের ২৪৪ বছরের ইতিহাসকে ফুটিয়ে তোলার মধ্যে দিয়ে।

১৭৭৮ সালে হ্যালহেডের এ গ্রামার অফ বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ ছাপার মধ্যে দিয়ে বাংলা মুদ্রণের সূচনা। ১৭৭৮ থেকে ২০২২ পর্যন্ত বাংলা মুদ্রণ ও প্রকাশনার প্রতিটি গুরুত্বপূর্ণ বাঁকবদল বিভিন্ন ছবির মাধ্যমে ফুটিয়ে তোলা হয়েছে। প্রায় ১০০ বছরের একটি পুরোনো ছাপার মেশিন রাখা হয়েছে স্টোরের মধ্যে।

দেওয়ালে দেওয়ালে দুবাংলার মুদ্রণ ও প্রকাশনার অসামান্য অবদান রাখা ব্যক্তিবর্গ ও সংস্থার ছবি, তাঁদের কাজের ছবি। চায়ের কাপে বাংলার প্রথম মুদ্রণের বর্ণমালা। বাংলাদেশের কাঙাল হরিনাথের প্রেস, মুক্তধারা প্রকাশনার চিত্তরঞ্জন সাহা, ইউপিএলের মহিউদ্দিন আহমেদ, বিশ্ব সাহিত্য কেন্দ্রের আব্দুল্লা আবু সায়ীদ, অভ্রের স্রষ্ঠা মেহদী হাসান খান, বাতিঘর ও রকমারি ডট কমের ছবি রয়েছে এই গ্রন্থবিপণীতে।

প্রদীপ জ্বালিয়ে অভিযান বুক ক্যাফের সূচনা করেন প্রকাশক সুধাংশুশেখর দে, লেখক কমল চক্রবর্তী, অমর মিত্র, কলকাতা লিটলম্যাগাজিন গবেষণা কেন্দ্রের প্রতিষ্ঠাতা সন্দীপ দত্ত, বাংলাদেশের দুই প্রকাশক দীপঙ্কর দাস, মনিরুজ্জামান মিন্টু, বাঁধাইকর্মী অসীম দাস, প্রেসকর্মী দীপঙ্কর, দুই পাঠক তন্ময় মুখার্জি ও সৌম্যজিৎ।

এ সময় উপস্থিত ছিলেন প্রকাশক রূপা মজুমদার, নূর ইসলাম, কবি রুদ্র গোস্বামী, বাসব দাশগুপ্ত, লেখক সমীরণ দাস, সুকান্তি দাস, শুদ্ধসত্ত্ব ঘোষ-সহ অনেক পাঠক।

দেশটিভি/এসএফএইচ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ