আন্তর্জাতিক

সালমান রুশদি ভেন্টিলেটরে, চোখ-পাকস্থলীতে জখম

সালমান রুশদি
সালমান রুশদি

হামলায় গুরুতর আহত হওয়ার পর হাসপাতালে জীবনের সঙ্গে লড়াই করছেন ম্যান বুকারজয়ী খ্যাতিমান ব্রিটিশ ঔপন্যাসিক সালমান রুশদি। অবস্থা এতটাই খারাপ যে, কথা বলতে পারছেন না।

লেখকের এজেন্টকে উদ্ধৃত করে শনিবার (১৩ আগস্ট) সকালে বিবিসির খবরে বলা হয়েছে, তার চোখে এবং পাকস্থলীতে গুরুতর জখম হয়েছে। একটা চোখ নষ্ট হয়ে যেতে পারে।

১৯৮৮ সালে প্রকাশিত স্যাটানিক ভার্সেস উপন্যাসের জন্য তিন দশকের বেশি সময় ধরে হত্যার হুমকি পেয়ে আসা ভারতীয় বংশোদ্ভূত এই ব্রিটিশ ঔপন্যাসিক নিউ ইয়র্কে এক অনুষ্ঠানের মঞ্চে হামলার শিকার হন।

শুক্রবার স্থানীয় সময় সকালে শাটাকোয়া ইন্সটিটিউটের এক অনুষ্ঠানে বক্তৃতা দিতে গিয়েছিলেন এই লেখক। যখন তাকে পরিচয় করিয়ে দেওয়া হচ্ছিল, তখনই এক লোক দৌড়ে স্টেজে উঠে ছুরি নিয়ে তার ওপর হামলা চালায়।

মঞ্চে রুশদির পাশে থাকা অনুষ্ঠানের সঞ্চালক হেনরি রিজও মাথায় আঘাত পেয়েছেন। তবে তার আঘাত গুরুতর নয়।

হুমকির মুখে নির্বাসিত লেখকদের আশ্রয় ও সহায়তা দেয়- এমন একটি অলাভজনক সংস্থার সহ প্রতিষ্ঠাতা হেনরি রিজ।

সোশাল মিডিয়ায় আসা এক ভিডিওতে দেখা যায়, ওই ঘটনার পরপরই দর্শকশ্রোতারা দৌড়ে মঞ্চে উঠে যান। ২৪ বছর বয়সী হামলাকারীকে তারা ধরে ফেলেন।

দেশটিভি/এএম
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ