আন্তর্জাতিক

পাকিস্তানে সড়ক দুর্ঘটনা: নিহত অন্তত ২০

সড়ক দুর্ঘটনা
সড়ক দুর্ঘটনা

পাকিস্তানে একটি তেল ট্যাংকারের সঙ্গে যাত্রীবাহী বাসের সংঘর্ষে কমপক্ষে ২০ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ছয়জন বাসযাত্রী। মঙ্গলবার (১৬ আগস্ট) ভোরে দেশটির পাঞ্জাব প্রদেশের মুলতান-সুক্কুর মোটরওয়েতে এই ঘটনা ঘটে।

কর্মকর্তাদের বরাত দিয়ে মঙ্গলবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে পাকিস্তানি সংবাদমাধ্যম দ্য ডন।

প্রতিবেদনে বলা হয়েছে, মুলতানের ডেপুটি কমিশনার তাহির ওয়াট্টু এক বিবৃতিতে এই দুর্ঘটনা ও হতাহতের ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেছেন, লাহোর থেকে করাচিগামী যাত্রীবাহী বাসটি মুলতান-সুক্কুর মোটরওয়ের জালালপুর পিয়ারওয়ালা ইন্টারচেঞ্জে পেছন দিক থেকে তেলের ট্যাংকারকে ধাক্কা দেয়।

বিবৃতিতে আরও বলা হয়েছে, তেলের ট্যাংকারকে পেছন থেকে ধাক্কা দেওয়ার পরই আগুন ছড়িয়ে পড়ে এবং ঘটনাস্থলেই ২০ জন মারা যায়।

পরে মুলতানের কমিশনার আমির খট্টকও এক টুইট বার্তায় দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন। মঙ্গলবার ভোর ৪টার দিকে এ দুর্ঘটনা ঘটে বলে জানান তিনি।

অবশ্য পাঞ্জাবের লাহোরে রেসকিউ ১১২২ এর প্রাদেশিক মনিটরিং সেন্টারের একটি বিবৃতিতে বলা হয়েছে, দুর্ঘটনাটি ঘটেছে মঙ্গলবার গভীর রাত ২টা ২০ মিনিটে। এছাড়া মুলতানের কমিশনারের অ্যাকাউন্ট থেকে শেয়ার করা দুর্ঘটনাস্থলের ছবিগুলোতে বাস এবং তেলের ট্যাংকারের পুড়ে যাওয়া ধ্বংসাবশেষ দেখা গেছে।

দেশটিভি/আইআর
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ