আন্তর্জাতিক

আলজেরিয়ায় দাবানলে ২৬ জনের মৃত্যু

ছবি সংগৃহীত
ছবি সংগৃহীত

দাবানলে আলজেরিয়ার উত্তরাঞ্চলে অন্তত ২৬ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আরও অনেকে।

দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী কামেল বেলজুদ জানিয়েছেন, তিউনিসিয়ার সীমান্ত সংলগ্ন এল তারাফে ২৪ জনের ও সেতিফে এক মা ও তার কন্যার মৃত্যু হয়েছে। খবর বিবিসির।

খবরে বলা হয়, বুধবার সন্ধ্যায় দমকলকর্মীরা হেলিকপ্টারের সহায়তা নিয়ে বেশ কয়েকটি আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছিল।

দাবানলের কারণে উত্তরাঞ্চলের বিভিন্ন প্রদেশ থেকে প্রায় ৩৫০ জন বাসিন্দাকে সরিয়ে নেওয়া হয়েছে।

দেশটির দমকল বাহিনী জানিয়েছে, এল তারাফের অবস্থা সবচেয়ে নাজুক, সেখানে ১৬টি আগুন অগ্রসর হওয়ার পর্যায়ে রয়েছে।

শেষ খবর পর্যন্ত সেতিফে মৃত্যু হওয়া মা (৫৮) ও তার কন্যার (৩৬) নাম প্রকাশ করা হয়নি। দাবানলে শহরটির বহু বাড়ি পুড়ে গেছে ও আগুন আশপাশের অনেক গ্রামে ছড়িয়ে পড়েছে বলে কর্মকর্তারা জানিয়েছেন।

আলজেরিয়ার উত্তরাঞ্চল প্রতি বছর দাবানলে ক্ষতিগ্রস্ত হয়। গত বছর এখানে দাবানলে অন্তত ৯০ জনের মৃত্যু এবং এক লাখেরও বেশি বনভূমি পুড়ে ছাই হয়েছিল।

দেশটিভি/এসএফএইচ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ